উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন বাজারের জন্য পণ্য বিপণন করছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের 'নাইগা' প্রতিষ্ঠানটি ভোক্তা বাজারের জন্য পণ্য বিপণন করছে। যে সকল ক্রেতাসাধারণ নিজেদের ও পারিবারিক ভোগের জন্য পণ্য বা সেবা ক্রয় করে তাদের সমন্বয়ে ভোক্তা বাজার গঠিত হয়। এ বাজারের ক্রেতারা বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে-ছিটিয়ে থাকে। 'নাইগা' মোটরগাড়ি প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি উচ্চবিত্ত, উচ্চ-মধ্যবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির ক্রেতাদের কথা চিন্তা করে বিভিন্ন মডেল ও দামের গাড়ি উৎপাদন ও বিপণন করে। এধরনের গাড়ি একটি ভোগ্যপণ্য। কেননা ভোক্তারাই নিজেদের ব্যবহারের জন্য এ গাড়ি ক্রয় করে। বিভিন্ন প্রতিষ্ঠানও তাদের কর্মীদের জন্য এ গাড়ি ক্রয় করে। অন্যকোনো পণ্য প্রস্তুতের জন্য কেউ গাড়ি ক্রয় করে না। অর্থাৎ গাড়িগুলো শিল্প পণ্য নয়। ভোগ্য পণ্য যে বাজারে বিপণন করা হয়, সেটাই ভোক্তাবাজার। ভোক্তাবাজার ভোক্তাদের নিয়ে গঠিত হয়। যেমন: গাড়ির ব্যবহারকীরদের নিয়ে গঠিত বাজারটি হলো গাড়ির ভোক্তাবাজার। সুতরাং প্রতিষ্ঠানটি ভোক্তা বাজারে পণ্য বিপণন করছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন বাজারের জন্য পণ্য বিপণন করছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর