প্রতিষ্ঠানটি গাড়ি বিপণনের জন্য বাজার বিভক্তিকরণের যে ভিত্তি ব্যবহার করেছে তা কি সঠিক? মতামত দাও।
উত্তর: প্রতিষ্ঠানটি গাড়ি বিপণনের জন্য বাজার বিভক্তিকরণের 'আয়' চলকটি ব্যবহার করেছে, যা অত্যন্ত সঠিক। বাজার বিভক্তিকরণ হচ্ছে এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে সামগ্রিক বাজারকে সমজাতীয় বৈশিষ্ট্য ও আচরণের ভিত্তিতে কতিপয় উপ-বাজার বা উপ-বিভাগে ভাগ করা হয়। নাইগা একটি মটরগাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বাজারকে উচ্চবিত্ত, উচ্চ-মধ্যবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণিতে ভাগ করে। অতঃপর প্রতিটি শ্রেণির জন্য আলাদা মডেলের ও বিভিন্ন দামের গাড়ি বাজারে ছাড়ে। প্রতিষ্ঠানটি সঠিক বাজার বিভক্তিকরণের কারণে অল্পদিনের মধ্যেই সাফল্য অর্জন করে। সঠিক বাজার বিভক্তিকরণের ওপর প্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করে। গাড়ি একটি বিশিষ্ট পণ্য। এ পণ্যটিকে অন্য পণ্য থেকে সহজেই আলাদা করা যায়। তাছাড়া এটি ব্যয়বহুলও বটে। এক্ষেত্রে নাইগা ক্রেতার আয়কে বাজার বিভক্তিকরণের ভিত্তি হিসেবে বিবেচনা করেছে। কারণ ক্রেতাদের আয়ের উপরই নির্ভর করে একজন ক্রেতা কোন ধরনের গাড়ি কিনবে বা আদৌ গাড়ি কিনবে কিনা। অধিক আয়ের ক্রেতারা সাধারণত উচ্চমূল্য দিয়ে গাড়ি ক্রয় করে। অন্যদিকে মধ্যবিত্ত ক্রেতা চায় স্বল্পমূল্যের গাড়ি। তাই প্রতিষ্ঠানটি বাজারকে ক্রেতার আয়ের ভিত্তিতে তিন ভাগে ভাগ করে। আর ক্রেতারাও তাদের আয় অনুযায়ী কাঙ্ক্ষিত গাড়িটি পেয়ে সন্তুষ্টি প্রকাশ করে। সুতরাং, প্রতিষ্ঠানটির বাজার বিভক্তিকরণে ক্রেতার আয়কে গুরত্ব দেয়াটা যৌক্তিক হয়েছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
প্রতিষ্ঠানটি গাড়ি বিপণনের জন্য বাজার বিভক্তিকরণের যে ভিত্তি ব্যবহার…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর