'জিপান' কোন ধরনের বিপণী? ব্যাখ্যা করো।
উত্তর: 'জিপান' হচ্ছে চেইন স্টোর বা বিপণিমালা। একই মালিকানায় ও পরিচালনায় দেশের বিভিন্ন স্থানে শাখা খুলে পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠানকে চেইন স্টোর বা বিপণিমালা বলে। এর প্রতিটি শাখায় একই ধরনের পণ্য বিক্রয় নীতি অনুসরণ করা হয়। এধরনের বিপণিতে একাধিক উৎপাদকের কাছ থেকে পণ্য সংগ্রহ করে একই মালিকানাধীন বিভিন্ন শাখায় তা বিক্রয় করা হয়। মি. জিতু বাংলাদেশের গুরুত্বপূর্ণ শহরগুলোর বাণিজ্যিক কেন্দ্রে 'জিপান' নামে ২৫টি দোকান বা বিপণি প্রতিষ্ঠা করেন। বিভিন্ন কোম্পানির পণ্য এ বিপণিতে পাওয়া যায়। এটি একটি বৃহদায়তন খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান। এই বিপণির সব শাখায় একই বিক্রয় নীতি অনুসরণ করা হয়। এ ধরনের বিপণিগুলো একই মালিকানায় পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। মি. জিতুর একক মালিকানায় 'জিপান' নামক চেইন স্টোরটি পরিচালিত ও নিয়ন্ত্রিত হচ্ছে। এ বিপণির সব শাখায় একই সাজসজ্জা অনুসরণ করা হয়েছে। এ বৈশিষ্ট্যগুলো একটি চেইন স্টোর বা বিপণিমালার সাথে সামঞ্জস্যপূর্ণ। সুতরাং মি. জিতুর 'জিপান' হলো চেইন স্টোর।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
'জিপান' কোন ধরনের বিপণী? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর