মি. সামসুর কার্যক্রমের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: জমি. সামসুরের কার্যক্রমের মাধ্যমে পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি হয়েছে। উৎপাদনের পর থেকে শুরু করে ভোগের বা বিক্রয়ের পূর্ব পর্যন্ত পণ্য সংরক্ষণ করাই হলো গুদামজাতকরণ। এর মাধ্যমে পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি হয়। মি. সামসুর বান্দরবানে একটি কোল্ডস্টোরেজ গড়ে তোলেন। এ কোন্ডাস্টোরেজ পাহাড়ি কমলাচাষি ও ব্যবসায়ীরা কমলা সংরক্ষণ করেন। এর ফলে কমলার গুণগত মান রক্ষা পায়। তাছাড়া উৎপাদনের পরপর সব কমলাই বিক্রয় হয়ে যায় না। নিদিষ্ট সময় পর্যন্ত কমলা রক্ষণাবেক্ষণ গুদামজাতকরণের মাধ্যমেই সম্ভব হয়। আবার কমলার চাহিদাও সবসময় থাকে না। চাহিদার আধিক্য আসা পর্যন্তও কমলা সংরক্ষণ করা দরকার,যা গুদামজাতকরণের মাধ্যমে করা হয়। এক্ষেত্রে দেখা যাচ্ছে, পণ্য উৎপাদনের সময় এবং ভোগের সময়ের মধ্যে নির্দিষ্ট পার্থক্য বিরাজমান। এ সময়ে কমলা সংরক্ষণের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি করা হয় তাই সময়গত উপযোগ। অর্থাৎ, মি. সামসু কোল্ডস্টোরেজে কমলা সংরক্ষণের মাধ্যমে পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি করেন।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
মি. সামসুর কার্যক্রমের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়েছে? ব্যাখ্…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর