উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান ব্যাখ্যা করো
উত্তর: নাইস মিষ্টি কুটির একটি বহুশাখা বিপণি ব্যবসায় প্রতিষ্ঠান। বহুশাখা বিপণি একটি বৃহদায়তন খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান। এখানে উৎপাদনকারী নিজস্ব মালিকানা ও পরিচালনায় দেশের বিভিন্ন স্থানে শাখা খুলে উৎপাদিত পণ্য বিক্রয় করে থাকে। নাইস মিষ্টি কুটির একটি প্রতিষ্ঠিত মিষ্টি বিক্রয়কারী প্রতিষ্ঠান। সারাদেশে এর প্রায় ৩০টি শাখা রয়েছে। তাদের সব শাখায় একমল্য নীতি অনুসরণ করা হয়। তাছাড়া সব শাখার সাজসজ্জাও একই রকম। এ বিপণিতে মালিক নিজেই তার উৎপাদিত পণ্য নানান শাখার মাধ্যমে বিক্রয় করছে। তাছাড়া এর মালিকানা ও পরিচালনা কেন্দ্রীভূত। এ ধরনের বিপণিগুলোতে একই বিক্রয় নীতি অনুসরণ করা হয়। বিশেষভাবে উল্লেখ্য, এক্ষেত্রে পণ্য উৎপাদন হয় এক স্থানে, কিন্তু বিক্রয় করা হয় বিভিন্ন শাখার মাধ্যমে। সুতরাং এ সমস্ত বৈশিষ্ট্য বিবেচনায় বলা যায়, নাইস মিষ্টি কুটিরটি একটি বহুশাখা বিপণি।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান ব্যাখ্যা করো
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর