উদ্দীপকের জনপ্রিয় স্টোর কোন ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান? ব্যাখ্যা করো।
উত্তর: 'জনপ্রিয় স্টোর' একটি পাইকারি ব্যবসায় প্রতিষ্ঠান। পাইকারি ব্যবসায় বলতে উৎপাদনকারীর কাছ থেকে পণ্য ক্রয় করে খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রয়কে বোঝায়। পাইকাররা সাধারণত অধিক পরিমাণে পণ্য ক্রয় করে তা ছোট ছোট লটে ভাগ করে খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রয় করে। 'জনপ্রিয় স্টোর' রাজশাহীর একটি প্রতিষ্ঠিত ব্যবসায় প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি উৎপাদনকারীর কাছ থেকে পণ্য ক্রয় করে অল্প অল্প করে খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রয় করে। প্রতিষ্ঠানটি কখনও ভোক্তাদের কাছে পণ্য বিক্রয় করে না। এ ধরনের প্রতিষ্ঠানগুলো উৎপাদককে ভোক্তাসম্পর্কিত নানা তথ্য প্রদান করে। এক্ষেত্রে এ তথ্যগুলো খুচরা ব্যবসায়ীরা পাইকারকে সরবরাহ করে। অতঃপর পাইকার ভোক্তাদের চাহিদা মাথায় রেখে পণ্য ক্রয়পূর্বক তা খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রয় করে। এসব বৈশিষ্ট্য থেকেই বোঝা যায় এটি একটি পাইকারি ব্যবসায় প্রতিষ্ঠান। সুতরাং বলা যায়, 'জনপ্রিয় স্টোর' একটি পাইকারি ব্যবসায়।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের জনপ্রিয় স্টোর কোন ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর