উদ্দীপকে প্রতিষ্ঠানটি বিক্রয়কর্মী নিয়োগের ক্ষেত্রে কোন ধরনের গুণাবলির উপর গুরুত্ব আরোপ করে? ব্যাখ্যা করো
উত্তর: রকি ফোন কোম্পানি বিক্রয়কর্মী নিয়োগের ক্ষেত্রে শারীরিক গুণাবলির ওপর গুরুত্বারোপ করে। বিক্রয়কর্মীর শারীরিক গুণাবলি বলতে দৈহিক ও স্বাস্থ্যগত দৃশ্যমান ও অদৃশ্যমান গুণাবলিকে বোঝায়। এ গুণগুলো একজন বিক্রয়কর্মীর কর্মদক্ষতার ওপর প্রভাব ফেলে। রকি ফোন কোম্পানির 'একতা' সিম বিক্রয়ের জন্য বিক্রয়কর্মী প্রয়োজন। এজন্য প্রতিষ্ঠানটি প্রখর দৃষ্টিশক্তি, সুন্দর চেহারা এবং সুস্বাস্থ্যের অধিকারী মি. মিঠু ও মি. রিমুকে নিয়োগ দেয়। পরবর্তীতে প্রতিষ্ঠানটি তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করে। এক্ষেত্রে প্রখর দৃষ্টিশক্তি, সুন্দর চেহারা কিংবা সুস্বাস্থ্য এসবই একজন বিক্রয়কর্মীর শারীরিক গুণাবলি। কেননা এসব বিষয়গুলো শরীর সম্বন্ধীয়। এর মধ্যে কিছু কিছু গুণ দৃশ্যমান আবার কিছু অদৃশ্যমান। যেমন- সুন্দর চেহারা এবং সুস্বাস্থ্য দৃশমান হলেও প্রখর দৃষ্টিশক্তি অদৃশ্যমান শারীরিক গুণ। সুতরাং বিক্রয়কর্মী নিয়োগের ক্ষেত্রে প্রতিষ্ঠানটি শারীরিক গুণ বিবেচনা করে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে প্রতিষ্ঠানটি বিক্রয়কর্মী নিয়োগের ক্ষেত্রে কোন ধরনের গুণাবল…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর