বিক্রি বাড়ানোর উদ্দেশ্যে 'নাইস মিষ্টি কুটির' এর ঢাকা শাখার জন্য যে উদ্যোগ গ্রহণ করেছে তা কতটুকু যৌক্তিক? মতামত দাও।
উত্তর: নাইস মিষ্টি কুটির-এর একটি শাখা 'বাট্টা বিপণিতে' রূপান্তরিত হয়েছে। বিক্রয় বৃদ্ধির জন্য এ উদ্যোগটি অত্যন্ত যৌক্তিক ও প্রশংসনীয়। বাট্টা বিপণি বলতে কোনো একটি নিদিষ্ট দোকানকে বোঝায় যেখানে তুলনামূলক কম মূল্যে পণ্য বিক্রয় করা হয়। তবে এক্ষেত্রে উৎপাদকের অনেকগুলো দোকান থাকতে হবে এবং বাট্টা বিপণিটি বাদে অন্য সব দোকানে পণ্যের স্বাভাবিক মূল্য একই হবে। নাইস মিষ্টি কুটির একটি প্রতিষ্ঠিত বহুশাখা বিপণি। এ বিপণিটির সারাদেশে অন্তত ৩০টি শাখা রয়েছে। সবগুলো শাখার মূল্য এবং সাজসজ্জা একই রকম। প্রতিষ্ঠানটির ঢাকার একটি শাখায় অন্য শাখা থেকে ১০% কমমূল্যে মিষ্টি বিক্রয় করা হয়। অর্থাৎ, ঐ শাখাটি হলো বাট্টা বিপণি। সকল মিষ্টি ক্রেতার ক্রয়ক্ষমতা এক রকম নয়। ৫০০ টাকার একটি পণ্য যখন ১০% বাট্টায় ৪৫০ টাকায় বিক্রয় করা হয়, তখন অনেকেই সে পণ্যটি ক্রয় করতে আগ্রহী হয়। ঠিক এ কাজটিই নাইস মিষ্টি কুটির করছে। তাদের একটি শাখায় ১০% বাট্টায় মিষ্টি বিক্রয় করা হয়। তাই অনেকেই আগ্রহী হয়ে ঐ শাখা থেকে কম মূল্যে মিষ্টি ক্রয় করতে পারবে। আর প্রতিষ্ঠিত মিষ্টি বিক্রয়কারী প্রতিষ্ঠান বলে অনেকেই এর মিষ্টি ক্রয় করে অধিক সন্তুষ্ট হবে। এক্ষেত্রে যারা পূর্বে সেখান থেকে মিষ্টি ক্রয় করত না তারাও আগ্রহী হবে। এতে প্রতিষ্ঠানটির ক্রেতাসংখ্যা পূর্বের থেকে বৃদ্ধির সম্ভাবনা তৈরি হবে। তাই বলা যায়, বাট্টা বিপণিটি নাইস মিষ্টি কুটিরের বিক্রয় বৃদ্ধির ক্ষেত্রে খুবই কার্যকরী ভূমিকা পালন করবে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
বিক্রি বাড়ানোর উদ্দেশ্যে 'নাইস মিষ্টি কুটির' এর ঢাকা শাখার জন্য যে …
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর