মি. পলের সিদ্ধান্ত বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে যে ভূমিকা রাখবে তা বিশ্লেষণ করো।
উত্তর: মি. পলের সিদ্ধান্তটি বাংলাদেশের সামগ্রিক উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি দেশে ডিম ও মাংসের বর্ধিত চাহিদা পূরণে ভূমিকা রাখবে। বৃহদায়তন ব্যবসায় প্রতিষ্ঠানগুলোতে বহুসংখ্যক মানুষ কাজ করতে পারে। তাছাড়া এ প্রতিষ্ঠানগুলো বৃহদায়তনে উৎপাদনের পাশাপাশি ভোগের বৈচিত্র্যকরণ, জীবনযাত্রার মানোন্নয়নসহ নানাভাবে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে। মি. পল নাটোরে একটি পোল্ট্রি ফার্ম প্রতিষ্ঠা করেন। দেশে পর্যাপ্ত আমিষের চাহিদা বিদ্যমান থাকায় তিনি ফার্মের উৎপাদিত ডিম ও মাংস বিপণন করে পর্যাপ্ত মুনাফা অর্জন করেছেন। পরবর্তীতে চাহিদা আরও বৃদ্ধি পাওয়ায় তিনি বৃহদায়তন ফার্ম প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নেন। তাহলে এখানে প্রায় ১০০০ জন শ্রমিক কাজের সুযোগ পাবেন। মি. পলের সিদ্ধান্তটি দ্বারা দেশের জনগণের খাদ্য চাহিদা পূরণ হবে। কারণ, বড় ফার্মে অধিক পরিমাণে ডিম ও মাংস উৎপাদন সম্ভব হবে। তাছাড়া ১০০০ শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে তার ফার্মটি দেশের বেকারত্ব দূরীকরণে বিশেষ ভূমিকা রাখবে। দেশের সামগ্রিক উৎপাদনও বৃদ্ধি পাবে। ফলে দেশের জাতীয় আয় এবং জীবনযাত্রার মানেরও উন্নতি ঘটবে। তাই বলা যায়, শুধু চাহিদা পূরণ কিংবা কর্মসংস্থান সৃষ্টিই নয়, বরং তার সিদ্ধান্তটি সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক উন্নয়নেই ভূমিকা রাখবে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
মি. পলের সিদ্ধান্ত বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে যে ভূমিকা রাখবে তা …
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর