উদ্দীপকের বিষয়বস্তুর নিরিখে 'বায়ান্নর দিনগুলো' রচনায় উল্লিখিত পাকিস্তানি শাসকগোষ্ঠীর দমন-পীড়নের স্বরূপ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের বিষয়বস্তুর নিরিখে 'বায়ান্নর দিনগুলো' রচনায় উল্লিখিত পাকিস্তানি শাসকগোষ্ঠীর দমন-পীড়নের স্বরূপ বিশ্লেষণ করা যায় । • দেশভাগের পর থেকেই পাকিস্তানি শাসকগোষ্ঠী এদেশের শান্তিকামী, মানুষের ওপর বিভিন্ন অন্যায় সিদ্ধান্ত আরোপ করতে থাকে। ভাষা নিয়ে তারা ষড়যন্ত্র করতে থাকে। বাংলাকে বাদ দিয়ে তারা শুধু উর্দুকেই পাকিস্তানের রাষ্ট্রভাষা করতে চাইলে পূর্ব পাকিস্তানের জনগণ তাতে আপত্তি জানিয়ে রাজপথে নেমে পড়ে। আর সরকার এসব মানুষের ওপর অতর্কিত হামলা চালায় এবং মানুষকে জেলে বন্দি করে। • উদ্দীপকে আমেরিকার অবিসংবাদিত নেতা মর্টিন লুথার কিং-এর সংগ্রামী জীবনের আলেখ্য তুলে ধরা হয়েছে। বর্ণবাদ বিরোধী এ নেতা আমেরিকার কৃষ্ণাঙ্গ জনগণের অধিকার আদায়ে সোচ্চার হয়ে তৎকালীন সরকারের দমন-পীড়নের শিকার হন। বিশবারেরও বেশি কারারুদ্ধ হন তিনি। উদ্দীপকের এরূপ দমন-পীড়নের চিত্রটি 'বায়ান্নর দিনগুলো' রচনায় পাকিস্তানি শাসকগোষ্ঠীর মধ্যেও লক্ষ করা যায়। শাসকগোষ্ঠী বাংলাকে বাদ দিয়ে শুধু উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করতে চাইলে সমগ্র পূর্ব পাকিস্তানের মানুষ প্রতিবাদে রাজপথে নেমে পড়ে। আর রাজপথে মানুষ রাষ্ট্রভাষা বাংলার দাবিতে মিছিল করতে থাকলে সেই মিছিলে সরকারের নির্দেশে পুলিশ নির্বিচারে গুলি চালায় । পাশাপাশি অধিকার আদায়ে সংগ্রাম করা দেশপ্রেমিক নেতাদেরও গ্রেফতার করে জেলখানায় আটক করে রাখা হয় । 'বায়ান্নর দিনগুলো' রচনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণনায় পাকিস্তানি শাসকগোষ্ঠীর অত্যাচার, জুলুম-নির্যাতন থেকে জাতিকে মুক্ত করার জন্য আন্দোলন করেছেন। তার জন্য বঙ্গবন্ধুকে জেলে অবস্থান করে তাঁর সহযোদ্ধাদের সাথে অনশন ধর্মঘট পালন করতে হয়। পাশাপাশি তাঁর বর্ণনায় উঠে এসেছে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় এদেশের মানুষের উপর নির্মম নির্যাতন ও দমন- পীড়নের চিত্র, যা উদ্দীপকের শোষকদের দমন-পীড়নের সাথে মিলে যায় ।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের বিষয়বস্তুর নিরিখে 'বায়ান্নর দিনগুলো' রচনায় উল্লিখিত পা…
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর