উদ্দীপকের হুমায়ুন ও নাটকের সিরাজের সিংহাসন আরোহণ কীভবে সাদৃশ্যপূর্ণ? আলোচনা করো।
উত্তর: অল্প বয়সে সিংহাসনে আরোহণ ও আপজনের দ্বারা বিশ্বাসঘাতকতার শিকার হওয়ার দিক থেকে উদ্দীপকের হুমায়ুন ও - নাটকের সিরাজের সিংহাসন আরোহণ সাদৃশ্যপূর্ণ। উদ্দীপকের হুমায়ুনের সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজউদ্দৌলা চরিত্রের মিল রয়েছে।'সিরাজউদ্দৌলা' নাটকে একজন সাহসী ও দেশপ্রেমিক ব্যক্তিত্ব হলেন নবাব সিরাজ। তিনি সিংহাসনে বসার পর তাঁর নিজের খালা হিংসার বশবর্তী হয়ে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন। এমনকি তাঁর সভাসদগণও তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকে।'সিরাজউদ্দৌলা' নাটকে বাংলার মসনদে আরোহণের পর থেকেই নবাব সিরাজউদ্দৌলাকে ক্ষমতাচ্যুত করার জন্য প্রাসাদ ষড়যন্ত্র শুরু করেন সিরাজের খালা ঘসেটি বেগম। প্রধান রাজ-অমাত্য মিরজাফর, জগৎশেঠ, রাজবল্লভের সঙ্গে মিলে ঘসেটি বেগম সিরাজের বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র শুরু করেন। এই প্রাসাদ ষড়যন্ত্রের দিকটির সঙ্গে উদ্দীপকের মিল রয়েছে। এখানে মাত্র বাইশ বছর বয়সে সিংহাসনে বসার পর থেকেই সম্রাট বাবরের জ্যেষ্ঠ পুত্র হুমায়ুন নানামুখী ষড়যন্ত্রের শিকার হন। প্রতিকূল অবস্থার মধ্যেও হুমায়ুন শক্ত হাতে তাদের দমন করে শাসনকাজ চালিয়ে যান। এ দিকটি নবাব সিরাজউদ্দৌলার ইংরেজদের অন্যায়ের প্রতিবাদ করা এবং তাদেরকে বাণিজ্যের অধিকার প্রত্যাহার করে নেওয়ার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। উদ্দীপকের হুমায়ুন ষড়যন্ত্রকে উপেক্ষা করে দুর্দান্ত প্রতাপে সবকিছু মোকাবিলা করলেও নবাব তা পারেননি। তবে দেশপ্রেমের দিক থেকে তাঁরা উভয়ই সাদৃশ্যপূর্ণ চরিত্র।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের হুমায়ুন ও নাটকের সিরাজের সিংহাসন আরোহণ কীভবে সাদৃশ্যপূর্…
উদ্দীপক
নটরডেম কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর