'পেছন থেকে আক্রমণের সুযোগ দিলে মৃত্যুর হাত থেকে পালানো যায় না।' উদ্দীপক ও নাটকের আলোকে একথার তাৎপর্য বিশ্লেষণ করো।
উত্তর: 'পেছন থেকে আক্রমণের সুযোগ দিলে মৃত্যুর হাত থেকে পালানো যায় না'- এর তাৎপর্য হলো গুপ্ত শত্রুর হাত থেকে রক্ষা পাওয়া অসম্ভব। 'সিরাজউদ্দৌলা' নাটকে সিরাজের পতনের মূল কারণ ছিল তারই বিশ্বস্ত সেনাপতি মিরজাফর ও আমির-ওমরাহদের পেছন থেকে ষড়যন্ত্র। সিরাজ সামনে থেকে লড়াই করলেও পেছন থেকে মিরজাফর ও তার দলবল ইংরেজদের সাথে হাত মিলিয়ে তাকে পরাজয়ের দিকে ঠেলে দেয়। উদ্দীপকের ইকবাল সাহেব ইয়াবা মাফিয়াদের বিরুদ্ধে সামনে থেকে লড়াই করেন। তবে সমাজের কিছু প্রভাবশালী ও দুর্নীতিবাজ গোপনে তার বিরুদ্ধে কাজ করে। তেমনই নাটকের সিরাজও পেছন থেকে মিরজাফরদের ছুরিকাঘাতে ধ্বংস হন। উভয় ক্ষেত্রেই অভ্যন্তরীণ বিশ্বাসঘাতকতাই বেশি মারাত্মক প্রমাণিত হয়। 'সিরাজউদ্দৌলা' নাটক ও উদ্দীপক উভয়ই দেখায় যে, সামনে থেকে শত্রুর মোকাবিলা করা গেলেও পেছনের গুপ্ত শত্রু থেকে রক্ষা পাওয়া - সম্ভব হয় না। নাটকের সিরাজ মিরজাফরকে বিশ্বাস করে তাকে পেছনে রেখেছিলেন। সেটাই তার কাল হয়েছিল। উদ্দীপকের ইকবাল সাহেবও সমাজের ভেতরের দুর্নীতিগ্রস্তদের গোপন আকম্রণের শিকার হন। সিরাজ ও ইকবাল দুজনেই সাহসী ছিলেন কিন্তু পেছনের শত্রু চিহ্নিত করতে না পারায় তারা সংকটে পড়েন।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
'পেছন থেকে আক্রমণের সুযোগ দিলে মৃত্যুর হাত থেকে পালানো যায় না।' উদ্…
উদ্দীপক
ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চট্টগ্রাম · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর