"একেই বলে ঘরের শত্রু বিভীষণ" উক্তিটির যথার্থতা উদ্দীপক ও নাটকের আলোকে বিচার করো।
উত্তর: আপনজন হয়েও শত্রুপক্ষের সাথে ষড়যন্ত্রে অংশ নেওয়ায় উদ্দীপকের রাহেলা ও 'সিরাজউদ্দৌলা' নাটকের ঘসেটি বেগম চরিত্রের সাপেক্ষে "একেই বলে ঘরের শত্রু বিভীষণ" উক্তিটি যথার্থ।'সিরাজউদ্দৌলা' একটি বিয়োগাত্মক ট্র্যাজেডি নাটক। এ নাটকের কেন্দ্রীয় উপজীব্য আপনজন ও ঘনিষ্ঠ সভাসদদের ষড়যন্ত্র ও বিশ্বাসঘাতকতায় দেশপ্রেমিক শাসক নবাব সিরাজের শোচনীয় পরাজয় ঘটে।উদ্দীপকের স্বামীহারা রাহেলাকে মায়ের মতো সম্মান দিয়ে আশ্রয় দেয় তারই ভাইয়ের ছেলে জামাল। অথচ জামালের বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র করে তার সম্পদ আত্মসাতের পাঁয়তারা করে রাহেলা। 'সিরাজউদ্দৌলা' নাটকেও মায়ের মতো সম্মান করে সিরাজ বড়ো খালা ঘসেটি বেগমকে প্রাসাদে আশ্রয় দেন। অথচ সেই খালাই তার বিরুদ্ধে গোপন ষড়যন্ত্রে লিপ্ত হয়ে পরাজয়ের পথ রচনা করেন।উদ্দীপকের রাহেলার মতো 'সিরাজউদ্দৌলা' নাটকের ঘসেটি বেগমও আপনজনের বিরুদ্ধে গোপন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। নবাব আলিবর্দি খাঁর মৃত্যুর সময় তাঁর ছোটো মেয়ে আমেনার ছেলেকে মসনদের জন্য মনোনীত করেন। সিরাজের শাসনক্ষমতা প্রাপ্তিতে অসন্তুষ্ট হন তার বড়ো খালা ঘসেটি বেগম। ধীরে ধীরে তিনি নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার করে। এরই সূত্র ধরে পতন ঘটে সিরাজের তাই উপর্যুক্ত আলোচনা প্রেক্ষিতে বলা যায় যে, উদ্দীপকের রাহেলা ও আলোচ্য নাটকের ঘসেটি বেগমের সাপেক্ষে" একেই বলে ঘরের শত্রু বিভীষণ"- এ মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
"একেই বলে ঘরের শত্রু বিভীষণ" উক্তিটির যথার্থতা উদ্দীপক ও নাটকের আলো…
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর