উদ্দীপকের বিভীষণের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সাদৃশ্য আছে? আলোচনা করো।
উত্তর: উদ্দীপকের বিভীষণের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাফরের সাদৃশ্য রয়েছে।উদ্দীপকের বিভীষণের সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকের সমগোত্রীয় চরিত্রটি হলো মিরজাফর।'সিরাজউদ্দৌলা' নাটকের অন্যতম বিশ্বাসঘাতক চরিত্র হলো মিরজাফর। মিরজাফরের বাংলার মসনদে আরোহণে স্বপ্ন তাকে নীচ ও জঘন্য ব্যক্তিতে পরিণত করে। একমাত্র তার শঠতার জন্যই পলাশি যুদ্ধে নবাবের পরাজয় ঘটে এবং বাংলার স্বাধীনতা সূর্য দুইশত বছরের জন্য অস্তমিত হয়।উদ্দীপকে মেঘনাদের চাচা বিভীষণের বিশ্বাসঘাতকতার চিত্রটি ফুটে উঠেছে। বিভীষণ তার দেশ ও জাতির কথা ভুলে গিয়ে নিজের স্বার্থে রাম-লক্ষ্মণের সঙ্গে হাত মেলায়। তার সহায়তায় লক্ষ্মণ অন্তঃপুরে প্রবেশ করে নিরস্ত্র মেঘনাদকে হত্যা করে। 'সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাফর চরিত্রেও একই ধরনের বিশ্বাসঘাতকতা লক্ষ করা যায়। নবাব তাকে বিশ্বাস করে প্রধান সেনাপতি হিসেবে নিয়োগ দেন। মিরজাফর নিজের স্বার্থে এতটাই অন্ধ ছিলেন যে পবিত্র কোরান ছুঁয়ে নবাবের পক্ষে যুদ্ধ করার শপথ নিলেও শেষপর্যন্ত যুদ্ধ না করে নবাবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন। সুতরাং বলা যায়, উদ্দীপকের বিভীষণ চরিত্রের সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাফর চরিত্রটি সমগোত্রীয়।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের বিভীষণের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সাদৃশ্য …
উদ্দীপক
নটরডেম কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর