উদ্দীপকে রাজুর কার্যক্রম 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন ৩ ঘটনাকে সাদৃশ্যপূর্ণ করে তা আলোচনা করো।
উত্তর: উদ্দীপকের রাজুর কর্মকাণ্ড 'সিরাজউদ্দৌলা' নাটকে বর্ণিত মিরজাফর ও অন্যান্য সভাসদের বিশ্বাসঘাতকতার ঘটনাকে সাদৃশ্যপূর্ণ করে।'সিরাজউদ্দৌলা' নাটকে বর্ণিত নবাবের পরাজয়ের কারণ তার স্বজন ও ঘনিষ্ঠ সভাসদবর্গের বিশ্বাসঘাতকতা। নবাবের কাছে পবিত্র ধর্মগ্রন্থ ছুঁয়ে তার পক্ষে থাকার শপথ করলেও যুদ্ধক্ষেত্রে তা ভঙ্গ করে, যা নবাবের পরাজয়ে ভূমিকা পালন করে।উদ্দীপকে আব্দুল কাদেরের বিশ্বস্ত চাচাতো ভাই রাজুর বিশ্বাসঘাতকতার দিকটি প্রকাশ পেয়েছে। ব্যস্ততার জন্য বিশ্বস্ত চাচাতো ভাই রাজুর কাছে করের টাকা দিলেও কর ফাঁকি দিয়ে সে জমিজমা নিজের নামে লিখে নেয়। 'সিরাজউদ্দৌলা' নাটকেও মিরজাফরের বিশ্বাসঘাতকতার কারণে নবাবের পরাজয়ের দিকটি প্রকাশ পেয়েছে। কোরআন স্পর্শ করে যুদ্ধক্ষেত্রে নবাবের পক্ষে থাকার শপথ করলেও যুদ্ধক্ষেত্রে তা ভঙ্গ করে ইংরেজদের সাথে হাত মিলিয়ে নবাবের পরাজয়কে নিশ্চিত করেন। উদ্দীপকের রাজুর মাঝে নাটকের মিরজাফরের বিশ্বাসঘাতকতার দিকটি প্রকাশিত হয়েছে।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে রাজুর কার্যক্রম 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন ৩ ঘটনাকে সাদৃশ্য…
উদ্দীপক
রাজশাহী ক্যাডেট কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর