উদ্দীপকের ডা. আব্দুল কাদের কীভাবে 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজের প্রতিনিধিত্ব করতে সক্ষম তা প্রমাণ করো।
উত্তর: ঘনিষ্ঠজনদের কাছ থেকে বিশ্বাসঘাতকতার শিকার হওয়ার দিক থেকে উদ্দীপকের ডা. আব্দুল কাদের 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজের প্রতিনিধিত্ব করে।'সিরাজউদ্দৌলা' একটি বিয়োগাত্মক ট্র্যাজেডি নাটক। এ গল্পে বর্ণিত সিরাজের পরিণতির কারণ তাঁর প্রধান সেনাপতি মিরজাফরকে অন্ধভাবে বিশ্বাস করা। নবাবকে যুদ্ধক্ষেত্রে দেশের পক্ষে যুদ্ধ করার আশ্বাস দিলেও যুদ্ধক্ষেত্রে তা ভঙ্গ করেন তিনি।উদ্দীপকের ডা. আব্দুল কাদেরও তার চাচাতো ভাই রাজুর বিশ্বাসঘাতকতার শিকার। ব্যস্ততার কারণে তিনি রাজুর কাছে করের টাকা দিলেও সে কর ফাঁকি দিয়ে তার সম্পদ নিজের নামে করে নেয়। 'সিরাজউদ্দৌলা' নাটকেও ক্ষমতার লোভে মিরজাফর সিরাজউদ্দৌলার সাথে বিশ্বাসঘাতকতা করেন। যুদ্ধে নবাবের পক্ষে থাকার শপথ করলেও যুদ্ধক্ষেত্রে তার বিপরীত নীতির প্রকাশ ঘটায়।উদ্দীপকের ডা. আব্দুল কাদের 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজউদ্দৌলার মতো ঘনিষ্ঠ লোকেদের বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন। এ নাটকে বর্ণিত নবাবের আপন খালা ঘসেটি বেগম তাঁর বিরুদ্ধে গোপন ষড়যন্ত্রে লিপ্ত হলে নবাব তাকে দমন করেন। নবাবের প্রধান সেনাপতি মিরজাফর ও রাজসভাসদ রাজবল্লভ, রায়দুর্লভউমিচাঁদ, জগৎশেঠ ইংরেজদের সাথে গোপনে হাত মিলিয়ে নবাবের বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত হন। গুপ্তচর মারফত জানতে পেরেও নবাব তাদের ওপর ক্ষিপ্ত না হয়ে কোরআন ও পবিত্র গ্রন্থ স্পর্শ করিয়ে দেশের পক্ষে থাকার শপথ করান। কিন্তু যুদ্ধক্ষেত্রে নবাবের এই বিশ্বাস ভঙ্গ করে বিশ্বাসঘাতক চক্র, যা নবাবের পরাজয়কে ত্বরান্বিত করে। উদ্দীপকের আব্দুল কাদের ও নবাবের পরাজয়ের কারণ অন্ধবিশ্বাস। তাই উদ্দীপকের আব্দুল কাদের এ নাটকে বর্ণিত সিরাজের প্রতিনিধিত্ব করেন।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের ডা. আব্দুল কাদের কীভাবে 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজের প্র…
উদ্দীপক
রাজশাহী ক্যাডেট কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর