"উদ্দীপকের টিপু সুলতান আর 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজের পরিণতি যেন একসূত্রে গাঁথা।"- মন্তব্যটি বিচার কর।
উত্তর: ষড়যন্ত্রের দরুন করুণ পরিণতির দিক থেকে "উদ্দীপকের টিপু সুলতান ও 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজের পরিণতি একসূত্রে গাঁথা” মন্তব্যটি যথার্থ।'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজের পতনে ভূমিকা রাখে অভ্যন্তরীণ ও বহিঃশত্রুদের ষড়যন্ত্র। নবাবের আপন খালা ঘসেটি বেগম, প্রধান সেনাপতি মিরজাফরসহ রাজদরবারের অমাত্যরা হাত মেলায় ইংরেজদের সঙ্গে। যার ফলে নবাব সিরাজউদ্দৌলার জীবনে ও বাংলার আকাশে নেমে আসে করুণ পরিণতি।উদ্দীপকে টিপু সুলতানের পরাজয়কে ত্বরান্বিত করে তারই এক উচ্চাভিলাষী সেনাপতির ষড়যন্ত্র। ইংরেজদের সঙ্গে হাত মিলিয়ে সে টিপু সুলতানের সব গোপন খবর ইংরেজদের কাছে পৌছে দেয়। সেই সেনাপতিই দুর্গের দরজা খুলে দিয়ে ইংরেজদের প্রবেশের সুযোগ করে দেয়। অনুরূপভাবে 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজের পরিণতি হয় তাঁরই আপন খালা ও রাজ অমাত্যবর্গের বিশ্বাসঘাতকতার কারণে।'সিরাজউদ্দৌলা' নাটকে নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয় নবাবের প্রধান সেনাপতি মিরজাফর, খালা ঘসেটি বেগম ও রাজদরবারের অমাত্যরা। তারা গোপনে নবাবের বিরুদ্ধে বৈঠক করে। নবাবের গোপন খবর ইংরেজদের কাছে পাচার করে। যুদ্ধক্ষেত্রে মিরজাফর নীরব ভূমিকা পালন করে নবাবের পরাজয়কে ত্বরান্বিত করেন। সুতরাং দেখা যাচ্ছে যে, উদ্দীপকের টিপু সুলতান ও 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজ উভয়ই ষড়যন্ত্রের মুখে পরাজিত হয়েছেন। তাই বলা যায় যে, আলোচ্য উক্তিটি সমর্থনযোগ্য।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
"উদ্দীপকের টিপু সুলতান আর 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজের পরিণতি…
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর