উদ্দীপকের রাহেলার সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে? আলোচনা করো।
উত্তর: উদ্দীপকের রাহেলার সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের ঘসেটি বেগমের সাদৃশ্য রয়েছে।'সিরাজউদ্দৌলা' নাটকের এতটি খল চরিত্র ঘসেটি বেগম। তার ছোটো বোন আমেনার ছেলে সিরাজ মসনদে বসলে তিনি তা মেনে নিতে পারে নি। সিরাজের বিরুদ্ধে তিনি গোপন ষড়যন্ত্রের জাল বোনে।উদ্দীপকে স্বামী মারা গেলে রাহেলাকে মায়ের মতো সম্মান সহকারে আশ্রয় দেয় তার ভাইয়ের ছেলে জামাল। অথচ শত্রুদের সাথে হাত মিলিয়ে সে জামালের সম্পত্তি আত্মসাৎ করতে চায়। 'সিরাজউদ্দৌলা' নাটকেরও ঘসেটি বেগমকে মায়ের মতো সম্মান করে নবাব সিরাজ বিপরীতে সিরাজের বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র করে নবাবের পতন কামনা করেন ঘসেটি বেগম। তাই বলা যায়, আপনজনের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার দিক থেকে উদ্দীপকের রাহেলার সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের ঘসেটি বেগমের সাদৃশ্য রয়েছে।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের রাহেলার সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সাদৃশ্য র…
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর