"ষড়যন্ত্র ছিল বহুমুখী, মিলেছে এক স্বার্থে।"- মন্তব্যটির যথার্থতা আলোচনা করো।
উত্তর: উদ্দীপক ও 'সিরাজউদ্দৌলা' নাটকের মূলভাবগত দিক থেকে "ষড়যন্ত্র ছিল বহুমুখী, মিলেছে এক স্বার্থে" মন্তব্যটি যথার্থ।'সিরাজউদ্দৌলা' নাটকে নবাবের বিরুদ্ধে বহুমাত্রিক ষড়যন্ত্র মিলিত হয়। নবাবের খালা ঘসেটি বেগমের প্রাসাদ ষড়যন্ত্র; মিরজাফর উমিচাঁদ, রাজবল্লভদের ক্ষমতার ষড়যন্ত্র এবং ইংরেজদের স্বার্থসিদ্ধির ষড়যন্ত্র- সব নবাবের বিরুদ্ধে মিলিত হয়ে তার পরাজয়কে নিশ্চিত করে।উদ্দীপকে বহুমাত্রিক ষড়যন্ত্রের মুখে মেঘনাদের পরাজয় বর্ণিত হয়েছে, রাম-লক্ষ্মণের সীতা উদ্ধার, বিভীষণের ক্ষমতার লোভ ও দেবতাদের আক্রোশ- সব মিলিত হয়ে তার পরাজয়কে ত্বরান্বিত করেছে। 'সিরাজউদ্দৌলা' নাটকেও নবাব সিরাজের পিছনে বহুমাত্রিক ষড়যন্ত্র মিলিত হয়। আপন খালা ঘসেটি বেগম, কতিপয় সভাসদ ইংরেজ বেনিয়া কোম্পানির সাথে হাত মিলিয়ে পলাশিতে নবাবকে পরাজিত করে।উদ্দীপকের মতো 'সিরাজউদ্দৌলা' নাটকেও নবাবের বিরুদ্ধে বহুমাত্রিক ষড়যন্ত্র সক্রিয় ছিল। আলিবর্দি খাঁর বড়ো কন্যা ঘসেটি বেগম তার ছোটো বোনের ছেলে সিরাজ নবাব হওয়ার পরপরই তার বিরুদ্ধে প্রাসাদ ষড়যন্ত্রে লিপ্ত হন। এর সাথে যুক্ত হয় নবাবের উচ্চপদস্থ সভাসদের ক্ষমতার লোভ। আর এই বৃহৎ শক্তি মিলিত হয় ধূর্ত ইংরেজ বেনিয়া কোম্পানির সাথে, যা নবাবের পরাজয়কে ত্বরান্বিত করে। তাই আলোচ্য উক্তিটি যথার্থ।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
"ষড়যন্ত্র ছিল বহুমুখী, মিলেছে এক স্বার্থে।"- মন্তব্যটির যথার্থতা আল…
উদ্দীপক
নটরডেম কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর