উদ্দীপকের সঙ্গে 'বায়ান্নর দিনগুলো'র কোন কোন দিক সাদৃশ্যপূর্ণ?
উত্তর: উদ্দীপকের সঙ্গে 'বায়ান্নর দিনগুলো' রচনার অধিকার আদায়ের জন্য অনশন ধর্মঘট পালনের দিকটি সাদৃশ্যপূর্ণ । 'বায়ান্নর দিনগুলো' রচনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেলজীবন ও জেল থেকে মুক্তি লাভের স্মৃতি বিবৃত হয়েছে। তিনি তৎকালীন পাকিস্তান সরকারের অপশাসন এবং বিনা বিচারে বছরের পর বছর এ দেশের নেতাকর্মীদের জেলে আটক রাখার প্রতিবাদে ১৯৫২ সালে অনশন ধর্মঘট করেন। এ রচনায় তাঁর অনশন ধর্মঘটের মধ্য দিয়ে এ দেশের মানুষের অধিকার রক্ষার বিষয়টি প্রতিফলিত হয়েছে । উদ্দীপকে গোমতি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনের চিত্র উঠে এসেছে। শ্রমিকরা তাদের বেতন-ভাতা বৃদ্ধির জন্য আন্দোলন শুরু করলে পুলিশ তাদের কয়েকজনকে আটক করে । এতে আন্দোলন আরও বেগবান হয়। আটককৃত শ্রমিকদের মুক্তির জন্য অনশন ধর্মঘট শুরু করে। বায়ান্নর দিনগুলো' রচনাতেও অধিকার আদায়ের জন্য কারাগারে থেকেও অনশন ধর্মঘটের চিত্র রয়েছে, যা উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ ।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের সঙ্গে 'বায়ান্নর দিনগুলো'র কোন কোন দিক সাদৃশ্যপূর্ণ?
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর