“উদ্দীপক ও 'বায়ান্নর দিনগুলো'র অস্তিত্ব সংগ্রামের লড়াই।” উদ্দীপক ও তোমার পঠিত রচনা অবলম্বনে কথাটির বিচার করো।
উত্তর: অপশাসন ও শোষণ-বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদী চেতনা প্রকাশের জন্য উদ্দীপক ও 'বায়ান্নর দিনগুলো' রচনার অস্তিত্ব সংগ্রামের লড়াই চিত্রায়িত হয়েছে। 'বায়ান্নর দিনগুলো' রচনায় পাকিস্তানি শাসকগোষ্ঠীর. অপশাসনের বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিবাদী মনোভাব ও আত্মত্যাগের স্বরূপ বিধৃত হয়েছে। বঙ্গবন্ধু তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠীর নানা অবিচার ও শোষণ-নির্যাতনের প্রতিবাদ করতে গিয়ে জেলে যান। জেলে থাকা অবস্থায়ও তিনি পাকিস্তানি শাসকগোষ্ঠীর অপশাসন ও বিনা বিচারে রাজবন্দিদের কারাগারে আটক রাখার প্রতিবাদে অনশন ধর্মঘট পালন করেন। এমনকি জীবন সংকটাপন্ন হলেও তিনি এবং তাঁর সঙ্গী মহিউদ্দিন আহমদ অনশন অব্যাহত রাখেন। দেশকে অপশাসনের হাত থেকে রক্ষা করতে তিনি তাঁর জীবনের অধিকাংশ সময় জেলের ভিতর কাটান। তবু তিনি কখনো অন্যায়ের সাথে আপস করেননি। উদ্দীপকে শ্রমজীবী মানুষদের অধিকার রক্ষার জন্য সোচ্চার হওয়ার দৃশ্য ফুটে উঠেছে। শ্রমিকরা তাদের বেতন-ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলন করলে পুলিশ অনেককেই গ্রেপ্তার করে। এতে কারাগারে গিয়েও শ্রমিকরা নিজেদের অধিকারের জন্য অনশন ধর্মঘট পালন করে। 'বায়ান্নর দিনগুলো' রচনায় বঙ্গবন্ধুর প্রতিবাদী চেতনার স্বরূপ ফুটে উঠেছে। বিনা বিচারে রাজবন্দিদের বন্দি রাখার অপকৌশলের বিরুদ্ধে তিনি প্রতিবাদ জানিয়েছেন কারাগারে অনশন ধর্মঘট পালনের মধ্য দিয়ে। জেল কর্তৃপক্ষ তাকে বোঝানোর চেষ্টা করলেও তিনি তাঁর সিদ্ধান্তে অটল ছিলেন। উদ্দীপকের শ্রমজীবী মানুষদের মধ্যেও অধিকার আদায়ের দৃঢ় মনোবল ও প্রতিবাদী মানসিকতা সক্রিয় ছিল। অস্তিত্বরক্ষায় তারা ছিল বদ্ধ পরিকর। তাই বলা যায়, অপশাসন-শোষণের বিরুদ্ধে উদ্দীপক ও আলোচ্য রচনার অস্তিত্ব সংগ্রামের লড়াই এক ও অভিন্ন
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
“উদ্দীপক ও 'বায়ান্নর দিনগুলো'র অস্তিত্ব সংগ্রামের লড়াই।” উদ্দীপক …
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর