“সাদৃশ্য থাকলেও উদ্দীপকটি 'রেইনকোট' গল্পের খণ্ডাংশ মাত্র।”— মন্তব্যটি বিশ্লেষণ করো।
উত্তর: মুক্তিযুদ্ধের বিষয়-ভাবনায় সাদৃশ্য থাকলেও নুরুল হুদার মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব-সংঘাত এবং সর্বোপরি দেশাত্মবোধে জাগ্রত হওয়ার ব্যঞ্জনাময় উপস্থাপনার কারণে উদ্দীপকটি 'রেইনকোট' গল্পের খণ্ডাংশ মাত্র । 'রেইনকোট' গল্পটি মুক্তিযুদ্ধের সময়কার ঢাকার পরিস্থিতি নিয়ে রচিত। গল্পকথক নুরুল হুদা একজন ভীতু প্রকৃতির মানুষ। মুক্তিযুদ্ধের সময় দেশের বিপর্যয়ের সময় নিজের জীবন রক্ষাই ছিল তার একমাত্র চিন্তা। কিন্তু পরবর্তী সময়ে গল্পে মুক্তিযোদ্ধা শ্যালক মিন্টুর রেইনকোট পরিধান করে সে সাহসী হয়ে ওঠে। রেইনকোটের প্রভাবে নুরুল হুদার মাঝে দেশপ্রেমের সঞ্চার হয়। মুক্তিযোদ্ধাদের সঙ্গে তার আঁতাতের অভিযোগে সে বিস্মিত ও আনন্দিত হয় এবং মুক্তিযোদ্ধাদের সাথে একাত্মতা অনুভব করে। আর তাই প্রচণ্ড নির্যাতনে সে শ্যালক মুক্তিযোদ্ধার কোনো তথ্য শত্রুদের কাছে প্রকাশ করেনি । উদ্দীপকে বর্ণিত হয়েছে, ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী ঘুমন্ত ঢাকাবাসীর উপর গুলি চালিয়ে অসংখ্য মানুষ হত্যা করে। পরবর্তী সময়ে সংগঠিত হয়ে রাঙালিরা পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তোলে । নির্যাতনের ভয়াবহতা বাংলার সূর্যসন্তানদের দমিয়ে রাখতে পারেনি বরং বীর বিক্রমে তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং বুকের রক্ত দিয়ে দেশমাতৃকার স্বাধীনতা ছিনিয়ে আনে । উদ্দীপকে মুক্তিযুদ্ধের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরা হয়েছে। অন্যদিকে 'রেইনকোট' গল্পেও মুক্তিযুদ্ধের সময়কাল, ঢাকার পরিস্থিতি বর্ণিত হয়েছে। তবে এখানে মুক্তিযোদ্ধা শ্যালকের রেইনকোট গায়ে দিয়ে সাধারণ ভীতু প্রকৃতির কলেজ শিক্ষকের সাথে সাহস ও দেশপ্রেম সঞ্চারিত হওয়ার কাহিনি ফুটে উঠেছে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তাই পাকিস্তানিদের নির্যাতনের পরেও মুক্তিযোদ্ধাদের শ্যালক সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেননি নুরুল হুদা। তাই বলা যায়, প্রেক্ষাপট এক হলেও উদ্দীপকটি আলোচ্য গল্পের খণ্ডাংশ মাত্র। কারণ গল্পে লেখকের উদ্দেশ্য ছিল ভীতু প্রকৃতির নুরুল হুদার মধ্যে দেশাত্মবোধ জাগ্রত করা। যা লেখক যৌক্তিকভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন ।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
“সাদৃশ্য থাকলেও উদ্দীপকটি 'রেইনকোট' গল্পের খণ্ডাংশ মাত্র।”— মন্তব্য…
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর