উদ্দীপকে বর্ণিত অনশন ধর্মঘটের সঙ্গে 'বায়ান্নর দিনগুলো' রচনায় প্রতিফলিত অনশনট ধর্মঘটের সাদৃশ্য কোথায়? আলোচনা করো ।
উত্তর: উদ্দীপকের অনশন ধর্মঘট পালনের মধ্যে 'বায়ান্নর দিনগুলো' রচনায় বর্ণিত বাঙালির অধিকার আদায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আন্দোলন ও অনশন ধর্মঘট পালনের দিকগুলো প্রতিফলিত হয়েছে। 'বায়ান্নর দিনগুলো' রচনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেলজীবন ও জেল থেকে মুক্তি লাভের স্মৃতি বিবৃত হয়েছে। তিনি তৎকালীন পাকিস্তান সরকারের অপশাসন ও বিনাবিচারে বছরের পর বছর এ দেশের নেতাকর্মীদের জেলে আটকে রাখার প্রতিবাদে ১৯৫২ সালে অনশন ধর্মঘট করেন। তাঁর অনশন ধর্মঘটের মধ্য দিয়ে এ দেশের মানুষের অধিকার রক্ষার বিষয়টি প্রতিফলিত হয়েছে। উদ্দীপকের ভগৎ সিং ও বটুকেশ্বর ভারতীয় বন্দিদের সমানাধিকারের দাবিতে ৬৪ দিন অনশন করেন। তাঁদের একনিষ্ঠার কারণে অন্যরাও যোগ দেয় তাঁদের ধর্মঘটে। নিজের দেশকে মুক্ত করার জন্য তাঁরা জীবন বাজি রেখে ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রামে অংশ নেন। আলোচ্য রচনায়ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজের জীবনের ঝুঁকি নিয়ে অন্যায়ের প্রতিবাদস্বরূপ অনশন ধর্মঘট পালন করেন। উদ্দীপকে বিপ্লবীদের সংগ্রামী মনোভাবের কাছে শাসকগোষ্ঠী নতি স্বীকার করতে বাধ্য হয়। উদ্দীপকের এই বিষয়টিই 'বায়ান্নর দিনগুলো' রচনায় বঙ্গবন্ধুর অনশন ধর্মঘটের মাঝে প্রতিফলিত হয়েছে।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত অনশন ধর্মঘটের সঙ্গে 'বায়ান্নর দিনগুলো' রচনায় প্রত…
উদ্দীপক
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর