অত্যাচারিত মানুষের মুক্তির আন্দোলনে দায়ে মহামানবেরা আত্মত্যাগ করেছেন - এক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও উদ্দীপকের জগৎ সিংগ দৃষ্টান্ত ।
বঙ্গবন্ধু আমাদের দিয়ে গেছেন এক স্বাধীনতার মশাল হাতল। তার হৃদয়জুড়ে ছিল এদেশের মানুষ। সারা জীবনের রাজনীতিতে তিনি চেয়েছিলেন মানুষের অন্তর্নিহিত শক্তির বিকাশ, যে শক্তির জাগরণে মানুষ উত্তীর্ণ হয় পূর্ণতার দিকে। সুপ্ত-নিদ্রিত মানুষকে জাগিয়ে, আত্মবিশ্বাসে বলীয়ান করে তিনি বাংলাদেশকে স্বাধীন করেছেন। মানবজীবনের সবচেয়ে বড় অলঙ্কার আত্মবিশ্বাস। বঙ্গবন্ধু নিজে যেমন প্রচণ্ড আত্মবিশ্বাসী ছিলেন, তেমনি উদ্যমহীন মানুষকে আত্মশক্তিতে ভরপুর করে তুলতে চেয়েছিলেন। দুর্বলকেও দিয়েছিলেন প্রেরণা ও উজ্জীবনের স্বপ্ন। তিনি মানুষের মুক্তির জন্য আন্দোলন করেছেন, অনশন ধর্মঘট পালন করেছেন।
অন্যদিকে উদ্দীপকে বিপ্লবী নেতা জগৎ সিংগ মানুষের মুক্তির জন্য ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছেন, আন্দোলন করেছেন কিন্তু অত্যাচারক হৃদয়জুড়ে কূটনৈতিক চিন্তাধারায় ভরপুর। এজন্য জগৎ সিংগ বারবার কারাভোগ করেছেন। অবশেষে মিথ্যা মামলায় ফাঁসির হুকুম পেয়েছে। সুতরাং উভয়ের আলোচনা প্রেক্ষাপটে বলা যায় উক্তিটি যথাযথ।