পরিচিতিকে আন্তঃব্যক্তিক আকর্ষণের উপাদান বলা হয় কেন?
উত্তর: পরিচিতিকে আন্তঃব্যক্তিক আকর্ষণের উপাদান বলা হয়, কারণ- কোনো ব্যক্তির সাথে পরিচয় কতটুকু তার উপর আন্তঃব্যক্তিক আকর্ষণের মাত্রা বিশেষভাবে নির্ভরশীল। কোনো ঘটনা বা বিষয় যদি বার বার দেখা দেয় অথবা অনেকবার আমাদের চোখের সামনে আসে তাহলে সেই ঘটনা বা বিষয়ের প্রতি আমাদের আকর্ষণ বেড়ে যেতে পারে। কোনো বন্ধু বা মানুষের ক্ষেত্রে এরকম হতে পারে। জায়ঙ্ক কতগুলো পরীক্ষণ করেন। কতগুলো শব্দ বার বার দেখান হয়। যে শব্দগুলো বেশি বার দেখান হয় সেগুলো তারা পছন্দ করে। আবার কতগুলো লোকের মুখমণ্ডলের ছবি পারীক্ষদের দেখান হয়। কিছু, ছবি বেশিবার (প্রায় ২৫ বার), আর কিছু ছবি কমবার (মাত্র দুবার) দেখান হয়। যে ছবিগুলো পারীক্ষদের বেশিবার দেখান হয়েছে, সে ছবিগুলোই তারা বেশি আকর্ষণীয় বলে উল্লেখ করেছে।
HSC Psychology 2nd Paper Chapter 4 : আচরণের উপর পরিবেশের প্রভাব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 4 : আচরণের উপর পরিবেশের প্রভাব · সৃজনশীল
পরিচিতিকে আন্তঃব্যক্তিক আকর্ষণের উপাদান বলা হয় কেন?
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
