সমাজীকরণে দৃশ্যকল্প-২ এর প্রভাব বিশ্লেষণ কর এবং কোন চিত্রের প্রভাব অধিক বলে তুমি মনে কর? মতামত দাও।
উত্তর: দৃশ্যকল্প-২ এর চিত্র-ক এবং চিত্র- সমাজীকরণের দুটি মাধ্যম যথাক্রমে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়টি ফুটে উঠেছে। নিম্নে সমাজীকরণের মাধ্যম হিসেবে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা বিশ্লেষণ করা হলো- ব্যক্তির সমাজীকরণের প্রথম ও সর্বপ্রধান মাধ্যম হলো তার পরিবার। তিন ধরনের পারিবারিক সম্পর্ক শিশুর সমাজীকরণে প্রভাব বিস্তার করে থাকে। যথা: ১. পিতা-মাতার সম্পর্ক, ২. পিতা-মাতা ও শিশুর সম্পর্ক ও ৩. ভাই-বোনের সম্পর্ক। পিতামাতার মধ্যে সম্পর্ক যদি ভালো হয় তবে শিশুর ওপর তার ইতিবাচক প্রভাব পরিলক্ষিত হয়। পক্ষান্তরে, পিতামাতার মধ্যে যদি দ্বন্দ্ব-কলহ লেগেই থাকে তবে শিশুর ব্যক্তিত্বে নেতিবাচক প্রভাব পরিলক্ষিত হয়। এমনিভাবে মাতাপিতা যদি শিশুকে অবহেলা করে তবে শিশুর মধ্যে পরনির্ভরশীল করে তুলতে পারে। পরিবারে শিশু ও তার ভাই-বোনদের ইতিবাচক সম্পর্ক তার ব্যক্তিত্ব বিকাশে সহায়তা করে থাকে। একটি শিশু পারিবারিক পরিবেশে অর্জিত বিভিন্ন বৈশিষ্ট্য ও মনোভাব নিয়ে বৃহত্তর সামাজিক পরিবেশ হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করে।শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষিকার নির্দেশ ও উপদেশের মাধ্যমে শিশুর সরাসরি শিক্ষণ হয়। এখানেই শিশুর তুলনামূলক প্রকৃত মূল্যবোধ, আত্মবিশ্বাস প্রতিযোগিতামূলক পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ, সহযোগিতামূলক মনোভাব, সামাজিক আদর্শ ইত্যাদি গড়ে ওঠে। এক্ষেত্রে শিক্ষক-শিক্ষিকা ও সহপাঠীদের ভূমিকা অপরিসীম। ব্যক্তি বা শিশুর সমাজীকরণে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান প্রভাব বিস্তার করলেও পরিবারের প্রভাব সর্বাধিক। কারণ পরিবারই শিশুর সামাজিক শিক্ষার প্রথম ও সর্বপ্রথম মাধ্যম। পরিবার থেকে শিশু তার প্রথম জীবন সম্পর্কে অভিজ্ঞতা লাভ করে। জন্ম গ্রহণের পর থেকে শিশু তার বাবা-মা ও ভাইবোনের স্নেহ-ভালোবাসার মাধ্যমে নিজেকে জড়িয়ে ফেলে। এ পরিবেশেই শিশুর সামাজিক শিক্ষণ শুরু হয়। পক্ষান্তরে, শিক্ষা প্রতিষ্ঠানে শিশু বৃহত্তর সামাজিক পরিবেশে পরিবার থেকে অর্জিত মূল্যবোধ ও মনোভাব নিয়ে বিভিন্ন বৈশিষ্ট্যের মানুষের সাথে মানিয়ে চলার শিক্ষা লাভ করে থাকে। পরিশেষে বলা যায় যে, শিশুর সমাজীকরণ প্রক্রিয়ার ভিত্তি স্থাপিত হয় পরিবারেই। তবে সেই প্রক্রিয়াকে এগিয়ে নিতে নিতে শিক্ষা প্রতিষ্ঠান বিশেষভাবে প্রভাব বিস্তার করে।
HSC Psychology 2nd Paper Chapter 4 : আচরণের উপর পরিবেশের প্রভাব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 4 : আচরণের উপর পরিবেশের প্রভাব · সৃজনশীল
সমাজীকরণে দৃশ্যকল্প-২ এর প্রভাব বিশ্লেষণ কর এবং কোন চিত্রের প্রভাব …
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর