"নিপু ও দীপুর সমাজীকরণে একাধিক মাধ্যমের প্রভাব বিদ্যমান।"- উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে দৃশ্যকল্প-২ এ নিপু ও দিপুর সমাজীকরণে খেলার সাথী ও সহপাঠী এবং ধর্মীয় প্রতিষ্ঠানের প্রভাব বিদ্যমান। নিচে "নিপু ও দিপুর সমাজীকরণে একাধিক মাধ্যমের প্রভাব বিদ্যমান।" উক্তিটি বিশ্লেষণ করা হলো- ১. খেলার সাথী ও সহপাঠী: সমাজীকরণের একটি গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী মাধ্যম হলো খেলার সাথী ও সহপাঠী। খেলা একটি গুরুত্বপূর্ণ উপাদান, যা শিশুর ক্ষমতা বা দক্ষতা প্রদর্শনের সুযোগ সৃষ্টি করে। একই বয়সী শিশুরা খেলার সময় মূলত একই আচরণ করে থাকে। শিশু তার নিজের আচরণের মানদন্ড তুলনা করতে পারে। একই সাথে সমবয়সীদের প্রসংশা, নিন্দা, সমর্থন সবকিছুর প্রতি শিশু অত্যন্ত সংবেদনশীল থাকে। আবার বিদ্যালয়ের সহপাঠীরাও খেলার সাথীদের মতোই ভূমিকা পালন করে। খেলার সাথী বা সহপাঠী দলের আদর্শমানের তুলনার মাধ্যমে শিশু তার নিজের সামাজিক আদর্শমান নির্ধারণ করতে পারে। ২. ধর্মীয় প্রতিষ্ঠান: আমাদের সমাজের একটি গুরত্বপূর্ণ উপাদান হলো ধর্ম বা ধর্মীয় প্রতিষ্ঠান। বর্তমান আধুনিক সমাজে শিশু পরিবার থেকেই ধর্মীয় শিক্ষা পেয়ে থাকে। পৃথকভাবে বিবেচনা করলে, পরিবারের বাইরে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে, যা একটি শিশুকে নৈতিকতার শিক্ষা দিয়ে থাকে। মূলত ধর্মীয় অনুশাসন, ধর্মীয় মূল্যবোধ শিশুর আচরণকে বিশেষভাবে প্রভাবিত করে। ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে বলা যায় মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ইত্যাদি। সমাজের কাঙ্ক্ষিত আচরণ পুরোপুরি আয়ত্ত করতে হলে ধর্মীয় মূল্যবোধ বা আদর্শগুলো মেনে চলা উচিত। সমাজীকরণ প্রক্রিয়ায় ধর্মীয় প্রতিষ্ঠানগুলো মানব আচরণ নির্ধারণ ও নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। উপরোক্ত আলোচনা হতে বলা যায় যে, "নিপু ও দিপুর সমাজীকরণে একাধিক মাধ্যমের প্রভাব বিদ্যমান।" উক্তিটি যথার্থ ও সঠিক।
HSC Psychology 2nd Paper Chapter 4 : আচরণের উপর পরিবেশের প্রভাব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 4 : আচরণের উপর পরিবেশের প্রভাব · সৃজনশীল
"নিপু ও দীপুর সমাজীকরণে একাধিক মাধ্যমের প্রভাব বিদ্যমান।"- উক্তিটি …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
