রিমির বড় ভাইয়ের আচরণে সমাজীকরণের কোন কোন প্রক্রিয়া কাজ করছে? এর সাথে তোমার মতামত ব্যক্ত কর।
উত্তর: রিমির বড় ভাইয়ের আচরণে সমাজীকরণের দুটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় কাজ করছে। যার একটি হলো ভূমিকা শিক্ষণ এবং অপরটি হলো একাত্মীভবন। নিচে প্রক্রিয়া দুটি আলোচনা করা হলো- সমাজীকরণে ভূমিকা শিক্ষণ: রিমির বড় ভাই খেলার মাঠে একজন খেলোয়াড়। আবার বউয়ের সাথে খুব ভাব। সে গান্ধী টুপি পরে। সাধারণত সমাজে বাস করতে গেলে আমাদেরকে এভাবেই বিভিন্ন ভূমিকায় কাজ করতে হয়। যখন কেউ পরিবারে বাস করে তখন সে ছোটদের আদর, বড়দের মান্য করে। একজন অফিস কর্মচারী যখন অফিসে যায় তখন তিনি হয়ে ওঠেন কর্মকর্তা। সে তার বসের কথা শোনে ও অধঃস্তন কর্মচারীদের কাছ থেকে কাজ বুঝে নেয়। আবার সমবয়সীদের সাথে যখন মেশেন, তখন তাদের সাথে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করেন। আবার ফুটবল খেলার সময় সে ফুটবল নিয়ে সবাইকে অতিক্রম করে কীভাবে গোল দেওয়া যায় তা নিয়ে ব্যস্ত থাকে। এমনি করে একজন ব্যক্তি যে অবস্থায় থাক না কেন, সে অবস্থায় তাকে তখনকার পরিস্থিতি মোকাবিলা করতে হয়। তাই সমাজীকরণের ক্ষেত্রে ভূমিকা শিক্ষণ একটি গুরুত্বপূর্ণ শিক্ষণ প্রক্রিয়া। একাত্মীভাবন: একাত্মীভাবন হলো কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির বৈশিষ্ট্য বা গুণাবলিকে নিজের বৈশিষ্ট্য বলে মনে করে। একাত্মীভবনে অন্যের আচরণকে গভীর ও স্থায়ীভাবে গ্রহণ করাকে বোঝানো হয়। যে পিতামাতা শিশুকে আদর-যত্ন করে, খাবার দেয় ও তার সাথে মিষ্টি করে কথা বলে, ঐ শিশুও পরবর্তীকালে তার মা-বাবার মতো আদর করবে ও কথাবার্তা বলবে। আর একাত্মীভবনের কারণেই রিমির বড় ভাই গান্ধী টুপি পরে থাকে।
HSC Psychology 2nd Paper Chapter 4 : আচরণের উপর পরিবেশের প্রভাব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 4 : আচরণের উপর পরিবেশের প্রভাব · সৃজনশীল
রিমির বড় ভাইয়ের আচরণে সমাজীকরণের কোন কোন প্রক্রিয়া কাজ করছে? এর সাথ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
