উদ্দীপকে মুরাদ সাহেবের ছেলে যে প্রক্রিয়ার মাধ্যমে মানুষ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মুরাদ সাহেবের ছেলে সমাজীকরণ প্রক্রিয়ার মাধ্যমে সমাজের একজন প্রকৃত মানুষ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন। নিচে সমাজীকরণ সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করা হলো- সমাজীকরণ কথাটি মনোবিজ্ঞানী, নৃ-বিজ্ঞানী ও সমাজবিজ্ঞানিগণ বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন। সমাজীকরণ বলতে আমরা বুঝি, "ব্যক্তি যে সমাজে বাস করে সেই সমাজের লোকাচার, আদর্শ, নিয়মকানুন, সংস্কৃতির অন্যান্য বৈশিষ্ট্য শিক্ষা ও আয়ত্ত করা। এর সঙ্গে এমন কতকগুলো প্রয়োজনীয় দক্ষতা ও অভ্যাস অর্জন করা যার সাহায্যে ব্যক্তি সমাজের সভ্য হিসেবে নিজের যথার্থ ভূমিকা গ্রহণ করতে সমর্থ হয়।" সেকর্ড ও ব্যাকম্যান, ১৯৬৪ সালে বলেন, "সমাজীকরণ হলো এমন একটি প্রক্রিয়া যেখানে একজন ব্যক্তির আচরণ পরিবর্তিত হয়ে ঐ সমাজে বসবাসকারী অন্য ব্যক্তির সাথে সংঘটিত আচরণের সামঞ্জস্যপূর্ণ হয়।" মাসেন, কঙ্গার ও কাগান, ১৯৭৪ সালে বলেন "সমাজীকরণ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তি তার নিজের পরিবার ও কৃষ্টির উপযোগী ধারা, বিশ্বাস, আদর্শমান ও প্রেষণাবলি শিক্ষা গ্রহণ করে।" সংক্ষেপে বলতে গেলে, সমাজীকরণ একটি শিক্ষণ প্রক্রিয়া। যেখানে ব্যক্তির সঙ্গে অন্যান্য ব্যক্তি বা কোনো গোষ্ঠীর সামাজিক আন্তঃক্রিয়া ঘটে, সেখানেই ব্যক্তিকে কিছু না কিছু সামঞ্জস্য বিধান করতে, সেখানেই কোনো না কোনোভাবে তার সমাজীকরণ ঘটে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তি তার সামাজিক পরিবেশ ও পরিস্থিতির সাথে নিজের উপযোজন সাধন করে তাকেই সমাজীকরণ বলে।
HSC Psychology 2nd Paper Chapter 4 : আচরণের উপর পরিবেশের প্রভাব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 4 : আচরণের উপর পরিবেশের প্রভাব · সৃজনশীল
উদ্দীপকে মুরাদ সাহেবের ছেলে যে প্রক্রিয়ার মাধ্যমে মানুষ হিসেবে প্রত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
