শারমিনের ক্ষেত্রে সমাজীকরণের কোন মাধ্যমের প্রভাব বিদ্যমান? ব্যাখ্যা কর
উত্তর: উদ্দীপকে শারমিনের ক্ষেত্রে সমাজীকরণের 'পরিবার' নামক মাধ্যমের অংশ অর্থাৎ 'পিতা-মাতার সম্পর্ক' প্রভাব বিদ্যমান। নিচে। ব্যাখ্যা করা হলো- শিশুর সমাজীকরণের প্রথম ধাপ হলো পরিবার। পরিবার থেকে শিশু তার প্রথম জীবন সম্পর্কে অভিজ্ঞতা লাভ করে। জন্মগ্রহণের পর থেকে শিশু তার বাবা-মা, ভাইবোন, স্নেহ-ভালোবাসা প্রভৃতির মাধ্যমে নিজেকে জড়িয়ে ফেলে। এমনি একটি পরিবেশ থেকে শিশুর সামাজিক শিক্ষণ শুরু হয়। তিন ধরনের পারিবারিক সম্পর্ক শিশুর সমাজীকরণে প্রভাব বিস্তার করে। যথা- পিতা-মাতার সম্পর্ক; পিতা-মাতা ও শিশুর সম্পর্ক এবং ভাই-বোনের সম্পর্ক। শিশু পিতামাতার সাথে নিজেকে শনাক্ত করতে চায়। তাই পিতামাতার আচরণকেই সে মেনে নেয়। মায়ের খাদ্যগ্রহণ, কাপড়-চোপড় নির্বাচন প্রভৃতি পায়। বিভিন্ন চাহিদা নিবৃত্তি হিসেবে শিশু তার পিতাকে পায়। তাই শিশু তার মাতা ও পিতাকে সমাজীকরণের অন্যতম প্রধান মাধ্যম হিসেবে পেয়ে থাকে। কিন্তু পিতা ও মাতার সম্পর্ক যদি মধুর না হয়, তাহলে তাদের মধ্যে ঝগড়াটি লেগেই থাকে ঐ সব শিশুর পিতামাতাকে অনুসরণ করে। তারা ধীরে ধীরে খারাপ আচরণ ও অসামাজিক কার্যকলাপ করে বেড়ায়। পিতামাতার মধুর সম্পর্কই শিশুকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে পারে।
HSC Psychology 2nd Paper Chapter 4 : আচরণের উপর পরিবেশের প্রভাব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 4 : আচরণের উপর পরিবেশের প্রভাব · সৃজনশীল
শারমিনের ক্ষেত্রে সমাজীকরণের কোন মাধ্যমের প্রভাব বিদ্যমান? ব্যাখ্যা কর
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
