উদ্দীপকে ছেলের ক্ষেত্রে শিক্ষণের মৌলিক প্রক্রিয়াগুলোর অবদান বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে মুরাদের ছেলে একজন যোগ্য মানুষ হিসেবে গড়ে উঠার পিছনে শিক্ষণের মৌলিক প্রক্রিয়াগুলো যথার্থ অবদান রেখেছে। নিচে, শিক্ষণের মৌলিক প্রক্রিয়াগুলোর অবদান বিশ্লেষণ করা হলো- ১. করণ শিক্ষকরণ শিক্ষণের মূল কথা হলো- যখন কোনো প্রতিক্রিয়ায় বলবৃদ্ধি ঘটে তখন ঐ প্রতিক্রিয়া করার প্রবণতা বেড়ে যায়। বলবর্ধক ইতিবাচক ও নেতিবাচক হতে পারে। পুরস্কৃত করা হলে তা ইতিবাচক এবং তিরস্কার করা হলে তা নেতিবাচক বলবর্ধক। যা সমাজীকরণে প্রভাব বিস্তার করে। ২. সরাসরি শিক্ষাদান: শিশুর সমাজীকরণে সরাসরি শিক্ষাদান খুবই গুরুত্বপূর্ণ। সরাসরি শিক্ষাদানের ক্ষেত্রে কি করতে হবে তা সুনির্দিষ্টভাবে মৌখিক নির্দেশ দেওয়া হয়। ভাষা শিক্ষার ক্ষেত্রে এ পদ্ধতি আমরা প্রয়োগ করে থাকি। ৩. প্রাসঙ্গিক শিক্ষন প্রসঙ্গক্রমেও আমরা অনেক কিছু শিখে থাকি যা সমাজিকীকরণে ভূমিকা পালন করে। ৪. ভূমিকা শিক্ষণ সমাজে বাস করতে গেলে আমাদের বিভিন্ন পরিবেশে বিভিন্নভাবে কাজ করতে হয়। এমনি করে একজন ব্যক্তি যে অবস্থায় থাক না কেন সে অবস্থায় তাকে উপযুক্তভাবে পরিস্থিতি মোকাবেলা করতে হয়। তাই সমাজীকরণে ভূমিকা শিক্ষণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। ৫. একাত্মীভবন: কোনো ব্যক্তি অন্যকোনো ব্যক্তির বৈশিষ্ট্য বা গুণাবলি নিজের বৈশিষ্ট্য বলে মনে করে যাকে বলা হয় একাত্মীভবন। ৬. পর্যবেক্ষণগত শিক্ষণ শিশুরা পর্যবেক্ষণের মাধ্যমে শিক্ষণ আয়ত্ত করে। যা সমাজীকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখে।
HSC Psychology 2nd Paper Chapter 4 : আচরণের উপর পরিবেশের প্রভাব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 4 : আচরণের উপর পরিবেশের প্রভাব · সৃজনশীল
উদ্দীপকে ছেলের ক্ষেত্রে শিক্ষণের মৌলিক প্রক্রিয়াগুলোর অবদান বিশ্লেষ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
