শরীফা আপার জীবনে কোন সমাজিকীকরণ প্রক্রিয়াটি ক্রিয়াশীল। তোমার নিজের ভাষায় তা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের শরীফা আপার জীবনে সমাজিকীকরণের যে প্রক্রিয়াটি। ক্রিয়াশীল তা হলো ভূমিকা শিক্ষণ। কেননা শরীফা আপা যখন যে অবস্থানে থাকছেন সেই অবস্থানে সে নিজেকে সুন্দরভাবে মানিয়ে নিচ্ছেন। তিনি একাধারে স্কুলে ছাত্র-ছাত্রীদের কাছে শিক্ষিকা, খেলার মাঠে খেলোয়ার, রাজনীতির ময়দানে একজন সক্রিয় রাজনীতিবীদ, আবার শ্বশুর-শাশুড়ির সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে একজন সফল গৃহিনী। নিচে শরীফা আপার জীবনে সামাজিকীকরণের প্রক্রিয়াটি নিজের ভাষায় বিশ্লেষণ করা হলো- কোনো ব্যক্তি তার নিজের জন্য অনেক কিছু করছে। কিন্তু সে তার নিজের জীবন বাদ দিয়ে যখন অন্য কোনো ব্যক্তি আচরণ অনুভব করে তখন তা হয়ে উঠে অর্থবহ। আমরা একেক জন একটি পরিবারের সদস্য, কোনো অফিসের কর্মকর্তা, কোনো সংগঠনের একজন সদস্য, সমবয়সীদের সাথে একজন বন্ধু ও খেলার মাঠে একজন খেলোয়াড়। সমাজে বাস করতে গেলে আমাদের বিভিন্ন ভূমিকায় কাজ করতে হয়। কেউ যখন পরিবারে বাস করে তখন সে ছোটদের আদর, বড়দের মানা করে, আত্মীয়-স্বজনদের আদর করে। সে লোক যখন অফিসে যায় তখন সে হয়ে উঠে কর্মকর্তা। সে তার বসের কথা শোনে ও নিম্নতর কর্মচারীদের কাছ থেকে কাজ আদায় করে নেয়। আর সে যখন সমবয়সীদের সাথে মেশে, তখন তাদের সাথে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করে। আবার ফুটবল খেলার মাঠে সে ফুটবল নিয়ে সবাইকে অতিক্রম করে কী করে গোল দেওয়া যায় তা নিয়ে ব্যস্ত থাকে। এমনি করে একজন ব্যক্তি যে অবস্থায় থাক না কেন, সেই অবস্থায় তাকে উপযুক্তভাবে পরিস্থিতি মোকাবেলা করতে হয়। তাই সমাজিকীকরণের ক্ষেত্রে ভূমিকা শিক্ষণ একটি গুরুত্বপূর্ণ শিক্ষণ প্রক্রিয়া।
HSC Psychology 2nd Paper Chapter 4 : আচরণের উপর পরিবেশের প্রভাব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 4 : আচরণের উপর পরিবেশের প্রভাব · সৃজনশীল
শরীফা আপার জীবনে কোন সমাজিকীকরণ প্রক্রিয়াটি ক্রিয়াশীল। তোমার নিজের …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
