উদ্দীপকে রক্তিমের সমাজীকরণে যেসব মাধ্যম প্রভাব ফেলেছে তা হলো সমবয়সীদল, বিভিন্ন সামাজিক আচার-অনুষ্ঠান, হাট-বাজার, খেলার মাঠ প্রভৃতি। এসব মাধ্যমের মধ্যে সমবয়সী দল সমাজীকরণে সর্বাধিক প্রভাব রাখে বলে আমি মনে করি। নিচে আমার মতের সপক্ষে যুক্তি প্রদান করা হলো-
সমবয়সী দল যেভাবে. সামাজীকরণে ভূমিকা রাখে তা নিম্নরূপ- শিশুর সমাজীকীকরণের মাধ্যম হিসেবে খেলার সাথী একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলার সাথীর সাথে সমবয়সী বা সহপাঠীরা একই ভূমিকা রাখে। খেলাধুলার ভেতর দিয়ে শিশুরা সামাজিক আচরণ গড়ে তোলে। এসব দল শিশুর কার্যাবলি ও আচরণের নির্দেশক হিসেবে কাজ করে। খেলার সাথীরা মূলত সমবয়সী হয়ে থাকে। সমবয়সীদের প্রশংসা, নিন্দা, সমর্থন সবকিছুর প্রতি শিশু অত্যন্ত সংবেদনশীল থাকে। এক্ষেত্রে খেলার সাথীদের সমর্থিত আদর্শমান শিশুর আচরণকে নির্ধারণ করে থাকে। নিজের সম্বন্ধে ধারণা গঠনেও সমবয়সী খেলার সাথীদের প্রভাব বিশেষভাবে উল্লেখযোগ্য। যেসব শিশু সমবয়সী ফলে উচ্চ মর্যাদা পায় তারা সাধারণত অধিকতর আত্মবিশ্বাসী ও নিজের সম্পর্কে ইতিবাচক মনোভাবাপন্ন হয়ে থাকে।'
সমবয়সী দলের প্রভাবে শিশুর সহযোগিতা, সহমর্মিতা, নেতৃত্ব, প্রতিযোগিতা, পারস্পরিক সৌহার্দ, দায়িত্ববোধ প্রভৃতি সামাজিক আচরণের বিকাশ ঘটে।