সমাজীকরণে পরিবারের ভূমিকা কী?
উত্তর: সমজীকরণে পরিবারের ভূমিকা নিম্নরূপ- ব্যক্তির সমাজীকরণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রথম মাধ্যম হলো তার পরিবার। কেননা পরিবারে শিশু জন্মগ্রহণের প্রথম জীবন সম্পর্কে অভিজ্ঞতা লাভ করে। তিন ধরনের পারিবারিক সম্পর্ক শিশুর সমাজীকরণে প্রভাব বিস্তার করে। যথা- ১. পিতা-মাতার সম্পর্ক; ২. পিতা-মাতা ও শিশুর সম্পর্ক এবং ৩. ভাই-বোনের সম্পর্ক। পিতা-মাতার মধ্যে যদি সম্পর্ক ভালো হয় তবে শিশুর উপর ইতিবাচক প্রভাব পরিলক্ষিত হয় পক্ষান্তরে, পিতা-মাতার মধ্যে যদি দ্বন্দ্ব-কলহ লেগেই থাকে তবে শিশুর ব্যক্তিত্বে নেতিবাচক প্রভাব পড়ে। এমনিভাবে, পিতা-মাতা যদি শিশুকে অবহেলা করে তবে সে আগ্রাসী হয়ে উঠতে পারে। পক্ষান্তরে, অতিরক্ষণশীলতা শিশুকে পরনির্ভরশীল করে তুলতে পারে। পরিবারের শিশু ও তার ভাই-বোনের ইতিবাচক সম্পর্ক তার ব্যক্তিত্ব বিকাশে সহায়তা করে থাকে।
HSC Psychology 2nd Paper Chapter 4 : আচরণের উপর পরিবেশের প্রভাব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 4 : আচরণের উপর পরিবেশের প্রভাব · সৃজনশীল
সমাজীকরণে পরিবারের ভূমিকা কী?
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
