উদ্দীপকে আসিফের কর্মকান্ডের জন্য পরিবার ব্যতীত সমাজীকরণের আরও দুটি মাধ্যম, যথা- বিদ্যালয় ও খেলার সাথী জড়িত থাকতে পারে বলে আমি মনে করি। নিচে যুক্তিসহ আলোচনা করা হলো-
শিশুর সমাজীকরণের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো তার শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠানে শিশুর তুলনামূলক প্রকৃত মূল্যবোধ, আত্মবিশ্বাস, প্রতিযোগিতামূলক মনোভাব পারস্পরিক সম্প্রীতি গড়ে উঠে। আসিফ লেখাপড়ায় অমনযোগী হওয়ার পিছনে তুলনামূলক। খারাপ সহপাঠীদের সাথে মেলামেশার কারণে হয়ে থাকতে পারে। যার ফলশ্রুতিতে সে শিক্ষকদের সাথেও ভালো ব্যবহার করছে না।
খেলার সাথীও শিশুর সমাজীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিশুর খেলার সাথীরা তার সমবয়সী হয়ে থাকে। সমবয়সীদের প্রশংসা, নিন্দা, সমর্থন। সবকিছুর প্রতি শিশু অত্যন্ত সংবেদনশীল হয়ে থাকে। তাই সে তার। বন্ধুদের আদর্শমানকে নিজের সামাজিক আদর্শমান নির্ধারণ করে। খেলার সাথীদের প্রভাবে শিশুর সহযোগিতা, সহমর্মিতা, প্রতিযোগিতা এমনকি অপরাধ প্রবণতাও গড়ে উঠতে পারে। আসিফের নেশাগ্রস্ত হওয়ার পিছনে। বন্ধুসঙ্গ তথা খেলার সাথীদের প্রভাব রয়েছে।
উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় আসিফের উপরোক্ত কর্মকান্ডের পিছনে পরিবার ছাড়াও বিদ্যালয় ও খেলার সাথী যথেষ্ট। প্রভাব বিস্তার করেছে।