"রেহানার সাফল্যের জন্য সমাজীকরণে একাধিক মাধ্যমের প্রভাব বিদ্যমান।" উক্তিটি মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে রেহানা বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রশাসন ক্যাডারে ১ম হয়েছেন। এক্ষেত্রে তার বাবা-মা, ভাই-বোনদের এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সহযোগিতা ও অনুপ্রেরণা ছিল। অর্থাৎ তার সাফল্যের পিছনে সমাজীকরণের একাধিক মাধ্যম পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রভাব ছিল। রেহানার সাফল্যের জন্য সামাজীকরণের একাধিক মাধ্যমের প্রভাব বিদ্যমান। উক্তিটি মূল্যায়ন করা হলো- পরিবার: শিশুর সমাজীকরণের প্রথম ধাপ হলো তার পরিবার। পরিবার থেকে শিশু তার জীবন সম্পর্কে প্রথম অভিজ্ঞতা লাভ করে। জন্মগ্রহণের পর থেকে শিশু তার পিতা-মাতা, ভাই-বোন, স্নেহ-ভালোবাসা প্রভৃতির মাধ্যমে নিজেকে জড়িয়ে ফেলে। শিশু পিতা-মাতার সাথে নিজেকে শনাক্ত করতে চায়। তাই পিতামাতার আচরণকেই সে মেনে নেয়। কিন্তু পিতা- মাতার সম্পর্ক যদি ভালো না হয় এবং তাদের মধ্যে যদি ঝগড়াঝাটি লেগেই থাকে তাহলে শিশুরাও তা অনুকরণ করে। ফলে তারা প্রকৃত সামাজিক মানুষ হিসেবে গড়ে উঠতে পারে না। আবার পিতা-মাতার সাথে শিশুর সম্পর্ক মধুর হওয়া দরকার। পিতা-মাতা ও শিশুর সম্পর্ক যদি ভালো না হয় তাহলে শিশুর সমাজীকরণ হয় না। সর্বোপরি ভাই-বোনের সম্পর্ককে মধুর করে তুলতে হবে। তাহলে শিশুর সমাজীকরণ সহজতর হবে। বিদ্যালয়: পারিবারিক পরিবেশের 'বাইরে শিশুদের সমাজীকরণ ঘটে বিদ্যালয়ে যাওয়ার পর। বিদ্যালয়ে আসার ফলে পারিবারিক স্নেহ-মমতা হতে বঞ্চিত হলেও তারা বিদ্যালয়ের আনন্দ-অনুভূতির সাথে একাত্ম হয়ে পড়ে। তারা বিদ্যালয়ের নিয়ম-কানুন মেনে চলে। বিদ্যালয়ের অন্যান্য শিশুদের প্রতি তারা সহনশীল হয় এবং দলগত আচরণ তারা মেনে চলে। এ সময় শিশুরা তাদের শিক্ষক-শিক্ষয়িত্রীর প্রতি শ্রদ্ধাশীল হয়। বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকার নির্দেশনা ও উপদেশনার মাধ্যমে শিশুরা সরাসরি শিক্ষণ লাভ করে। শিক্ষকের মাধ্যমে বিদ্যালয়ের অভিপ্রেত আচরণ, শৃঙ্খলা, নিয়মনিষ্ঠা প্রভৃতি সামাজিক শিক্ষণ অর্জিত হয়। শিক্ষক-শিক্ষিকার আচরণের মাধ্যমে শিশুর সামাজিক আচরণ গড়ে উঠে।
HSC Psychology 2nd Paper Chapter 4 : আচরণের উপর পরিবেশের প্রভাব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 4 : আচরণের উপর পরিবেশের প্রভাব · সৃজনশীল
"রেহানার সাফল্যের জন্য সমাজীকরণে একাধিক মাধ্যমের প্রভাব বিদ্যমান।" …
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
