সজলের উৎসাহ বৃদ্ধিতে সমাজীকরণের কোন প্রক্রিয়া ক্রিয়াশীল?
উত্তর: উদ্দীপকে 'সজলের উৎসাহ বৃদ্ধিতে সমাজীকরণের কারণ শিক্ষা প্রক্রিয়া ক্রিয়াশীল। নিচে আলোচনা করা হলো- যে প্রক্রিয়াগুলোর মাধ্যমে ব্যক্তির সামাজিক আচরণের অপেক্ষাকৃত স্থায়ী পরিবর্তন অর্থাৎ সামাজিক শিক্ষণ সূচিত হয় 'তার মধ্যে করণ শিক্ষণ অন্যতম। বকরণ শিক্ষণের মূল কথা হলো যখন একটি স্বেচ্ছাপ্রণোদিত প্রক্রিয়া বা কাজের বলবৃদ্ধি ঘটে (Reinforced) তখন ঐ প্রতিক্রিয়া পুনরুদ্রেকের সম্ভাবনা বৃদ্ধি পায়। বলবৃদ্ধি ধনাত্মক (Positive) ও ঋণাত্মক (Negative) দুভাবেই কার্যকর হতে পারে। ধনাত্মক বা ইতিবাচক বলবৃদ্ধিতে কোনো প্রতিক্রিয়া পুরষ্কৃত হয় বলে তার পুনরুদ্রেকের সম্ভাবনা বেড়ে যায়। ঋণাত্মক বলবৃদ্ধিতে কোনো স্বেচ্ছাপ্রণোদিত প্রতিক্রিয়া বা কাজের বাধাপ্রাপ্ত হয় এবং সেই শান্তিমূলক পরিস্থিতি থেকে ব্যক্তি রক্ষা পাওয়ার জন্যে ঐ প্রতিক্রিয়া করা থেকে নিজেকে বিরত রাখে। অন্যকথায়, ইতিবাচক বলবৃদ্ধির ক্ষেত্রে পুরষ্কৃত প্রতিক্রিয়া পুনরুদ্রেকের সম্ভাবনা বৃদ্ধি পায় এবং নেতিবচক বলবৃদ্ধির ক্ষেত্রে শান্তিপ্রাপ্ত প্রতিক্রিয়া দমনের সম্ভাবনা বৃদ্ধি পায়। উদ্দীপকে সজল তৃতীয় শ্রেণিতে দ্বিতীয় স্থান অর্জন করায় তাকে তার বাবা রহিম সাহেব পুরষ্কার হিসেবে একটি খেলনা কিনে দেয়। যা সজলের মধ্যে ধনাত্মক বা ইতিবাচক বল বৃদ্ধি হিসেবে কাজ করে। এ পুরস্কার তার মধ্যে পুনরুদ্রেকের সম্ভাবনা বৃদ্ধি করে এবং সে পরবর্তী পরীক্ষায় প্রথম স্থান অধিকার করার জন্য পড়ালেখায় আরও অধিক মনোযোগী হয়।
HSC Psychology 2nd Paper Chapter 4 : আচরণের উপর পরিবেশের প্রভাব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 4 : আচরণের উপর পরিবেশের প্রভাব · সৃজনশীল
সজলের উৎসাহ বৃদ্ধিতে সমাজীকরণের কোন প্রক্রিয়া ক্রিয়াশীল?
উদ্দীপক
Jessore · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
