আন্তঃব্যক্তিক আকর্ষণের ক্ষেত্রে সালমা ও শীলার মধ্যে যে উপাদান দুটি বিদ্যমান তা বিশ্লেষণ কর।
উত্তর: আন্তঃব্যক্তিক আকর্ষণের ক্ষেত্রে সালমা ও শীলার মধ্যে যে উপাদান দুটি বিদ্যমান তা হলো পরিচিতি ও নৈকট্য। নিচে উপাদান দুটি বিশ্লেষণ করা হলো- পরিচিতি: কোনো ব্যক্তির সাথে পরিচয় কতটুকু তার উপর আন্তঃব্যক্তিক আকর্ষণের মাত্রা বিশেষভাবে নির্ভরশীল। কোন ঘটনা বা বিষয় যদি বার 'বার দেখা দেয় অথবা অনেক বার আমাদের চোখের সামনে আসে তাহলে সেই ঘটনা বা' বিষয়ের প্রতি আমাদের আকর্ষণ বেড়ে যেতে পারে। কোনো বস্তু বা মানুষের ক্ষেত্রে এরকম হতে পারে। জায়ঙ্ক (Zajonc, ১৯৬৮) কতগুলো পরীক্ষণ করেন। কতগুলো শব্দ বার বার দেখান হয়। যে শব্দগুলো বেশি বার দেখান হয় সেগুলো তারা পছন্দ করে। আবার কতগুলো লোকের মুখমন্ডলের ছবি পারীক্ষদের দেখান হয়। কিছু ছবি বেশি বার (প্রায় ২৫ বার), আর কিছু ছবি কমবার (মাত্র দু'বার) দেখানো হয়। যে ছবিগুলো পারীক্ষদের বেশিবার দেখান। হয়েছে, সে ছবিগুলোই তারা বেশি আকর্ষণীয় বলে উল্লেখ করেছে। নৈকট্য: কাছাকাছি থাকলে আন্তঃব্যক্তিক আকর্ষণ বাড়ে। দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে আন্তঃক্রিয়ার মাত্রা বৃদ্ধি পেলে পারস্পরিক পছন্দের মাত্রাও বেড়ে যায়। একই সাথে পছন্দের মাত্রা বেড়ে গেলে একে অপরের সাথে ঘন ঘন সাক্ষাৎ করতে পছন্দ করে। দেখা গেছে যারা একই সিঁড়ি দিয়ে উঠা নামা করে বা একই কাপড় কাঁচার ঘর ব্যবহার করে তাদের মধ্যে অন্যদের চেয়ে বেশি বন্ধুত্ব দেখা যায়। একই সিঁড়ি দিয়ে উঠানামার কারণে তাদের মধ্যে দেখা সাক্ষাৎ এর সম্ভাবনা বেড়ে যায়, ফলে তারা একে অন্যকে বেশি জানতে পারে। আবার একই স্থানে কাপড় কাঁচতে আসার কারণে তাদের মধ্যে সামাজিক লেনদেনের সুযোগ সৃষ্টি হয়। এজন্য তাদের মধ্যে আন্তঃব্যক্তিক আকর্ষণ গড়ে উঠে।
HSC Psychology 2nd Paper Chapter 4 : আচরণের উপর পরিবেশের প্রভাব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 4 : আচরণের উপর পরিবেশের প্রভাব · সৃজনশীল
আন্তঃব্যক্তিক আকর্ষণের ক্ষেত্রে সালমা ও শীলার মধ্যে যে উপাদান দুটি …
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
