উদ্দীপকে বর্ণিত হিমেলের সমাজীকরণ প্রক্রিয়া ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত হিমেলের সমাজীকরণ প্রক্রিয়াটি হলো বিদ্যালয়। নিচে বিদ্যালয়ে সমাজীকরণের প্রক্রিয়াটি ব্যাখ্যা করা হলো- পারিবারিক পরিবেশের বাইরে শিশুদের সমাজীকরণ ঘটে বিদ্যালয়ে যাবার পর। বিদ্যালয়ে আসার ফলে পারিবারিক স্নেহ-মমতা হতে বঞ্চিত হলেও তারা বিদ্যালয়ের আনন্দ-অনুভূতির সাথে একাত্ম হয়ে পড়ে। তারা বিদ্যালয়ের নিয়ম--কানুন মেনে চলে। বিদ্যালয়ের অন্যান্য শিশুদের প্রতি তারা সহনশীল হয় এবং দলগত আচরণ তারা মেনে চলে। এ সময় শিশুরা তাদের শিক্ষক শিক্ষয়ত্রীর প্রতি শ্রদ্ধাশীল হয়। বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকার নির্দেশনা ও উপদেশনার মাধ্যমে শিশুরা সরাসরি শিক্ষণ লাভ করে। শিক্ষকের মাধ্যমে বিদ্যালয়ের অভিপ্রেত আচরণ, শৃঙ্খলা, নিয়মনিষ্ঠা প্রভৃতি সামাজিক শিক্ষণ অর্জিত হয়। শিক্ষক- শিক্ষিকার আচরণের মাধ্যামে শিশুর সামাজিক আচরণ গড়ে উঠে।
HSC Psychology 2nd Paper Chapter 4 : আচরণের উপর পরিবেশের প্রভাব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 4 : আচরণের উপর পরিবেশের প্রভাব · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত হিমেলের সমাজীকরণ প্রক্রিয়া ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
