নৈকট্য কীভাবে আন্তঃব্যক্তিক উপাদান হিসেবে কাজ করে?
উত্তর: নৈকট্য আন্তঃব্যক্তিক উপাদান হিসাবে কাজ করে। কাছাকাছি থাকলে অর্থাৎ নৈকট্যে থাকলে আন্তঃব্যক্তিক আকর্ষণ বাড়ে। দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে আন্তঃক্রিয়ার মাত্রা বৃদ্ধি পেলে পারস্পরিক পছন্দের মাত্রাও বেড়ে যায়। একই সাথে পছন্দের মাত্রা বেড়ে গেলে একে অপরের সাথে ঘন ঘন সাক্ষাৎ করতে পছন্দ করে। দেখা গেছে যারা একই সিঁড়ি দিয়ে ওঠানামা করে বা একই কাপড় কাচার ঘর ব্যবহার করে তাদের মধ্যে অন্যদের চেয়ে বেশি বন্ধুত্ব হতে দেখা যায়। একই সিঁড়ি দিয়ে ওঠা-নামার কারণে তাদের মধ্যে দেখা সাক্ষাৎ-এর সম্ভাবনা বেড়ে যায়, ফলে তারা একে অন্যকে বেশি জানতে পারে। আবার একই স্থানে কাপড় ধুতে যাওয়ার কারণে তাদের মধ্যে সামাজিক লেনদেনের সুযোগ সৃষ্টি হয়- এ জন্যে তাদের মধ্যে আন্তঃব্যক্তিক আকর্ষণ গড়ে ওঠে।
HSC Psychology 2nd Paper Chapter 4 : আচরণের উপর পরিবেশের প্রভাব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 4 : আচরণের উপর পরিবেশের প্রভাব · সৃজনশীল
নৈকট্য কীভাবে আন্তঃব্যক্তিক উপাদান হিসেবে কাজ করে?
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
