দৃশ্যকল্প-১ এ সমাজীকরণের যে প্রক্রিয়াটি শনাক্ত করা যায় তা হলো সরাসরি শিক্ষাদান। নিম্নে প্রক্রিয়াটির ব্যাখ্যা প্রদান করা হলো-
সমাজীকরণ হলো ব্যক্তিক সামাজিক বা সাংস্কৃতিক জগতে দীক্ষিত করার প্রক্রিয়া। এটি মূলত একটি সামাজিক শিক্ষণ প্রক্রিয়া। এ শিক্ষণ প্রক্রিয়ার মধ্যে অন্যতম হচ্ছে সরাসরি শিক্ষাদান। শিশুর সমাজীকরণে এ শিক্ষণ প্রক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ। সরাসরি শিক্ষাদান ও করণ শিক্ষণের সাথে এর পার্থক্য এই যে, সরাসরি শিক্ষাদানে ব্যক্তিকে কী করতে হবে তার সুনির্দিষ্ট মৌখিক নির্দেশ দেওয়া হয়। অতঃপর ব্যক্তির প্রতিক্রিয়া সেই নির্দেশের অনুসারী হলে তাকে প্রশংসিত বা পুরষ্কৃত করা হয়। অন্যথায়, তাকে তিরস্কৃত বা অপুরষ্কৃত করা হয়। যে কোনো নৈপুণ্য শেখার ক্ষেত্রে সরাসরি শিক্ষাদান অত্যন্ত ফলপ্রসূ হয়ে থাকে। সামাজিক প্রথা অনুযায়ী, আচরণ ও ভাষা শিক্ষার ব্যাপারে আমরা সচরাচর এ পদ্ধতি প্রয়োগ করে থাকি। এ শিক্ষণ' প্রক্রিয়ার দ্বারা শিশু বা ব্যক্তি প্রয়োজনীয় মৌখিক নির্দেশনাবলির মাধ্যমে পরিবার, সমাজ ও কৃষ্টি উপযোগী রীতি-নীতি, মূল্যবোধ, বিশ্বাস ও সামাজিক আদর্শ আচরণসমূহ শেখে।
সুতরাং দৃশ্যকল্প-১ এর প্রতি ভালোভাবে লক্ষ করলে দেখা যায় যে, সেখানে একজন শিক্ষিকা তিনটি শিশুর একটিকে মৌখিক নির্দেশনা দিচ্ছে। উপরিউক্ত আলোচনা প্রতীয়মান হয় যে, দৃশ্যকল্পে সমাজীকরণের সরাসরি শিক্ষণ প্রক্রিয়াটি ফুটে উঠেছে।