উদ্দীপকে আসিফের এরূপ পরিবর্তনের কারণে তার পরিবারের ৩ ভূমিকা বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে আসিফ লেখাপড়ায় অমোনযোগী ও নেশায় জড়িয়ে পড়ছে। এছাড়াও সে শিক্ষক ও গুরুজনদের সঙ্গে ভালো ব্যবহার করছেনা। আসিফের এরূপ কর্মকান্ডের পিছনে তার পরিবারের ভূমিকা রয়েছে। নিচে তার পরিবারের ভূমিকা ব্যাখ্যা করা হলো- পরিবারই শিশুর সমাজীকরণের সর্বপ্রথম ধাপ। জন্মগ্রহণের পর থেকে শিশু তার বাবা-মা, ভাই-বোন, স্নেহ-ভালোবাসা প্রভৃতির সাথে নিজেকে জড়িয়ে ফেলে। উদ্দীপকে আসিফের উপরোক্ত কর্মকান্ডের পিছনে পরিবারের সম্পর্ক রয়েছে। শিশুর সমাজীকরণে তিন প্রকার পারিবারিক সম্পর্ক প্রভাব বিস্তার করে। যথা- ১। পিতামাতার সম্পর্ক, ২। পিতামাতা ও শিশুর সম্পর্ক এবং ৩। ভাই-বোনের সম্পর্ক। এক্ষেত্রে দ্বিতীয় সম্পর্কটি অর্থাৎ পিতা-মাতা ও শিশুর সম্পর্কের ভূমিকা রয়েছে। আসিফের পিতা-মাতা দুজনই কর্মজীবী হওয়ায় দিনের অধিকাংশ সময় তারা ঘরের বাইরে অবস্থান করে। ফলে সে একাকী সময় কাটায়। এ একাকীত্ব থেকে সে লেখাপড়ায় অমনোযোগী ও নেশাগ্রস্ত হয়ে পড়ে যার ফলশ্রুতিতে সে শিক্ষক ও গুরুজনদের সাথে খারাপ আচরণ করছে। তাই বলা যায়, আসিফের কর্মকান্ডের পিছনে তার পরিবারের ভূমিকা রয়েছে।
HSC Psychology 2nd Paper Chapter 4 : আচরণের উপর পরিবেশের প্রভাব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 4 : আচরণের উপর পরিবেশের প্রভাব · সৃজনশীল
উদ্দীপকে আসিফের এরূপ পরিবর্তনের কারণে তার পরিবারের ৩ ভূমিকা বর্ণনা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
