"দীপু ও নিপুর সামাজীকিকরণে একাধিক মাধ্যমের প্রভাব বিদ্যমান"-উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের আলোচনা থেকে বুঝা যায় দীপু ও নিপুর সামাজীকিকরণে একাধিক মাধ্যমের প্রভাব বিদ্যমান। নিচে বিভিন্ন মাধ্যমের প্রভাব আলোচনা করা হলো- ১. পরিবার: শিশুর সমাজীকরণের প্রথম ধাপ হলো তার পরিবার। পরিবার থেকে শিশু তার প্রথম জীবন সম্পর্কে অভিজ্ঞতা লাভ করে। জন্ম গ্রহণের পর থেকে শিশু তার বাবা-মা, ভাইবোন, স্নেহ-ভালোবাসা প্রভৃতির মাধ্যমে নিজেকে জড়িয়ে ফেলে। এমনি একটি পরিবেশ থেকে শিশুর সামাজিক শিক্ষণ শুরু হয়। ২. বিদ্যালয়: পারিবারিক পরিবেশের বাইরে শিশুদের সমাজীকরণ ঘটে বিদ্যালয়ে যাবার পর। বিদ্যালয়ে আসার ফলে পারিবারিক স্নেহ- মমতা হতে বঞ্চিত হলেও তারা বিদ্যালয়ের আনন্দ-অনুভূতির সাথে একাত্ম হয়ে পড়ে। তারা বিদ্যালয়ের নিয়ম-কানুন মেনে চলে। বিদ্যালয়ের অন্যান্য শিশুদের প্রতি তারা সহনশীল হয় এবং দলগত আচরণ তারা মেনে চলে। এ সময় শিশুরা তাদের শিক্ষক-শিক্ষয়িত্রীর প্রতি শ্রদ্ধাশীল হয়। বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকার নির্দেশনা ও উপদেশনার মাধ্যমে শিশুরা সরাসরি শিক্ষণ লাভ করে। ৩. খেলার সাথী: শিশুর খেলার সাথীরা সাধারণত তার সমবয়সী হয়ে থাকে। একই বয়সী সাথীরা খেলার সময় প্রায় একই ধরনের আচরণ প্রকাশ করে। সমবয়সীদের প্রশংসা, নিন্দা, সমর্থন সব কিছুর প্রতি শিশু অত্যন্ত সংবেদনশীল থাকে। তাই এ দলের আদর্শমানকে শিশুরা তাদের সামাজিক আদর্শমান নির্ধারণ করে। নিজেদের সম্বন্দ্বে ধারণা গঠনেও সমবয়সীদের বিশেষভাবে উল্লেখযোগ্য। সমবয়সী দলের প্রভাবে শিশুর সহযোগিতা, সহমর্মিতা, নেতৃত্ব, প্রতিযোগিতা, পারস্পরিক সৌহার্দ্য, দায়িত্ববোধ প্রভৃতি সামাজিক দায়িত্বের বিকাশ ঘটে। ৪. ধর্মীয় শিক্ষা: ছোট শিশু ধীরে ধীরে বড় হয়। তারা সামাজিক পরিমন্ডল আস্তে আস্তে বাড়তে থাকে। এ সময় তার জীবনে ধর্মীয় শিক্ষা বিশেষভাবে কার্যকর হয়ে উঠে। ধর্মীয় অনুশাসন, ধর্মীয় মূল্যবোধ তার জীবনকে নানাভাবে প্রভাবিত করতে পারে। ব্যক্তি সমাজের সদস্য হিসেবে ধর্মীয় রীতি-নীতি ও বিধানসমূহের প্রতি শ্রদ্ধাশীল থাকে। সংক্ষেপে বলা যায়, শিশুর সমাজীকরণে পরিবার, বিদ্যালয়, খেলার সাথী ও ধর্মীয় শিক্ষা প্রভৃতি এক গুরুত্বপূর্ণ, ভূমিকা রয়েছে। এভাবে বিভিন্ন মাধ্যমের প্রভাবে সারা জীবনব্যাপী সমাজীকরণ প্রক্রিয়া চলতে থাকে।
HSC Psychology 2nd Paper Chapter 4 : আচরণের উপর পরিবেশের প্রভাব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 4 : আচরণের উপর পরিবেশের প্রভাব · সৃজনশীল
"দীপু ও নিপুর সামাজীকিকরণে একাধিক মাধ্যমের প্রভাব বিদ্যমান"-উক্তিটি…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
