কীভাবে ওয়াসিমের আগ্রাসী আচরণ নিয়ন্ত্রণ করা যায় ? ব্যাখ্যা কর।
উত্তর: ওয়াসিমের কর্মকান্ড আগ্রাসী আচরণের অন্তর্ভুক্ত। তার এ আগ্রাসী আচরণ নিয়ন্ত্রণ করতে যে ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হবে তা নিম্নরূপ- ১. ওয়াসিমকে শাস্তি প্রদান বা শাস্তি প্রদানের ভীতি প্রদর্শন করলে তার আগ্রাসী আচরণ অনেকাংশে হ্রাস পাবে। ২. ঘনবসতি মানুষের মেজাজকে অস্বস্তিতে রাখে। সুতরাং বসতি বা নগর পরিকল্পনায় বস্তির ঘনত্ব কমাতে পারলে ওয়াসিমের আগ্রাসী আচরণ অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। ৩. মাদকদ্রব্যের সহজলভ্যতা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন যথাযথভাবে প্রয়োগ করে ব্যক্তির আগ্রাসী আচরণকে নিয়ন্ত্রণ করতে হবে। ৪. কার্যকর প্রশিক্ষণের মাধ্যমে ওয়াসিমের মধ্যে সহমর্মিতার মনোভাব তৈরি করতে পারলে তার মধ্যে আগ্রাসী আচরণের প্রবণতা অনেকাংশে হ্রাস পাবে। ৫. উস্কানিমূলক আচরণ ও হাসি-ঠাট্টা, বিদুপকে নিয়ন্ত্রণ করতে হবে। উপরোক্ত ব্যবস্থাসমূহ গ্রহণের মাধ্যমে ওয়াসিমের আগ্রাসী আচরণকে নিয়ন্ত্রণ করা সম্ভব।
HSC Psychology 2nd Paper Chapter 4 : আচরণের উপর পরিবেশের প্রভাব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 4 : আচরণের উপর পরিবেশের প্রভাব · সৃজনশীল
কীভাবে ওয়াসিমের আগ্রাসী আচরণ নিয়ন্ত্রণ করা যায় ? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
