রিতার আচরণ গঠনের শর্তসমূহ ব্যাখ্যা কর।
উত্তর: রিতার আচরণ গঠনের জন্য করণ শিক্ষণ (Operant Learning) উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। নিচে এ সম্পর্কে আলোচনা করা হলো- করণ শিক্ষণ (Operant Learning): করণ শিক্ষণের মাধ্যমে শিশুর সামাজিক শিক্ষণ প্রক্রিয়া ঘটে থাকে। করণ শিক্ষণের মূল কথা হলো- যখন কোনো প্রতিক্রিয়ার বলবৃদ্ধি ঘটে তখন ঐ প্রতিক্রিয়া করার প্রবণতা বেড়ে যায়। অর্থাৎ বলবর্ধক দিলে প্রাণীর আচরণের দ্রুত পরিবর্তন ঘটে। বলবর্ধক ইতিবাচক ও নেতিবাচক হতে পারে। ইতিবাচক (ধনাত্মক) বলবর্ধকের ক্ষেত্রে কোনো প্রতিক্রিয়া পুরস্কৃত হয় বলে তার পুনরুদ্রেকের সম্ভাবনা বেড়ে যায়। আবার নেতিবাচক (ঋণাত্মক) বলবর্ধকের ক্ষেত্রে কোনো স্বেচ্ছাপ্রণোদিত আচরণ বাধাপ্রাপ্ত হলে সেই শাস্তিমূলক পরিস্থিতি থেকে ব্যক্তি রক্ষা পাওয়ার জন্য ঐ আচরণ করা থেকে নিজেকে বিরত রাখে। উদাহরণস্বরূপ, কোনো শিশুকে বড়দের মতো আচরণ করার ফলে তাকে পুরস্কৃত করা হয় অর্থাৎ প্রশংসাসূচক অভিব্যক্তি করা হয় তাহলে ঐ শিশুটি বড়দের মতো আচরণ করবে। এটি ধনাত্মক বলবৃদ্ধির প্রভাব। ঠিক যেমনটি ঘটেছে রিতার ক্ষেত্রে, সে সত্যকথা বললে বাবা তাকে পুরস্কৃত করতেন। এক সময় সে বলবর্ধকের প্রভাবে সত্যবাদী হয়ে পড়ে এবং মিথ্যা বলা পরিহার করে।
HSC Psychology 2nd Paper Chapter 4 : আচরণের উপর পরিবেশের প্রভাব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 4 : আচরণের উপর পরিবেশের প্রভাব · সৃজনশীল
রিতার আচরণ গঠনের শর্তসমূহ ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
