“রহিম সাহেব ও রিপনের মাঝে সমাজীকরণের ভিন্ন ভিন্ন মাধ্যম বিদ্যমান”— উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে রহিম সাহেব একজন স্নেহপরায়ণ, পিতা যার মধ্যে সমাজীকরণের বিভিন্ন মাধ্যমের উপস্থিতি লক্ষণীয়। অপর দিকে রিপণের মধ্যে সমাজীকরণের বিদ্যালয় তথা শিক্ষা প্রতিষ্ঠানের প্রভাব লক্ষ করা যায়। অর্থাৎ রহিম সাহেব ও রিপনের মাঝে সমাজীকরণের ভিন্ন ভিন্ন মাধ্যম বিদ্যমান। নিচে উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করা হলো- রহিম সাহেব একজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তি। প্রাপ্তবয়স্কদের সমাজীকরণে বিবাহ, পিতৃত্ব-মাতৃত্ব, বিবাহবিচ্ছেদ, প্রেমিকের মৃত্যু প্রভৃতি ঘটনাবলি প্রভাবশালী উপাদান। এসব অভিজ্ঞতা অনেক ক্ষেত্রেই প্রাপ্তবয়স্কদের পুরানো অভ্যাস ছাড়িয়ে নতুন অভ্যাস ও আচরণ গ্রহণ করতে অনুপ্রাণিত করে। আর এভাবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অর্থাৎ সারা জীবনব্যাপী বিভিন্ন মাধ্যমের প্রভাবে ব্যক্তির সমাজীকরণ চলতে থাকে। • আবার, পারিবারিক পরিবেশের বাইরে রিপনের সমাজীকরণ ঘটে বিদ্যালয়ে যাবার পর। বিদ্যালয়ে আসার ফলে পারিবারিক স্নেহ-মমতা হতে বঞ্চিত হলেও তারা বিদ্যালয়ের আনন্দ-অনুভূতির সাথে একাত্ম হয়ে পড়ে। তারা বিদ্যালয়ের নিয়ম-কানুন মেনে চলে। বিদ্যালয়ের অন্যান্য শিশুদের প্রতি তারা সহনশীল হয় এবং দলগত আচরণ তারা মেনে চলে। এ সময় শিশুরা তাদের শিক্ষক-শিক্ষয়ত্রীর প্রতি শ্রদ্ধাশীল হয়। বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকার নির্দেশনা ও উপদেশনার মাধ্যমে শিশুরা সরাসরি শিক্ষণ লাভ করে। শিক্ষকের মাধ্যমে বিদ্যালয়ের অভিপ্রেত আচরণ, শৃঙ্খলা নিয়মনিষ্ঠা প্রভৃতি সামাজিক শিক্ষণ অর্জিত হয়। শিক্ষক-শিক্ষিকার আচরণের মাধ্যমে শিশুর সামাজিক আচরণ গড়ে উঠে। সুতরাং উপরোক্ত আলোচনা হতে বলা যায় যে, রহিম সাহেব ও রিপনের মাঝে সমাজীকরণের ভিন্ন ভিন্ন মাধ্যম বিদ্যমান'। উক্তিটি যথার্থ।
HSC Psychology 2nd Paper Chapter 4 : আচরণের উপর পরিবেশের প্রভাব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 4 : আচরণের উপর পরিবেশের প্রভাব · সৃজনশীল
“রহিম সাহেব ও রিপনের মাঝে সমাজীকরণের ভিন্ন ভিন্ন মাধ্যম বিদ্যমান”— …
উদ্দীপক
Jessore · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
