সুমনের জীবনে সামাজীকরণের কোন কোন মাধ্যমের ইঙ্গিত পাওয়া যায় তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে সুমনের জীবনে সমাজীকরণের যেসব মাধ্যমের ইঙ্গিত পাওয়া যায় তা হলো- পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান তথা বিদ্যালয়। নিচে ব্যাখ্যা করা হলো- ব্যক্তির সমাজীকরণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রথম মাধ্যম হলো তার পরিবার। কেননা পরিবারে শিশু জন্মগ্রহণের প্রথম জীবন সম্পর্কে অভিজ্ঞতা লাভ করে। তিন ধরনের পারিবারিক সম্পর্ক শিশুর সমাজীকরণে প্রভাব বিস্তার করে। যথা- ১. পিতা-মাতার সম্পর্ক; ২. পিতা-মাতা ও শিশুর সম্পর্ক এবং ৩. ভাই-বোনের সম্পর্ক। পিতা-মাতার মধ্যে যদি সম্পর্ক ভালো হয় তবে শিশুর উপর ইতিবাচক প্রভাব পরিলক্ষিত হয় পক্ষান্তরে, পিতা-মাতার মধ্যে যদি দ্বন্দ্ব-কলহ লেগেই থাকে তবে শিশুর ব্যক্তিত্বে নেতিবাচক প্রভাব পড়ে। এমনিভাবে, পিতা-মাতা যদি শিশুকে অবহেলা করে তবে সে আগ্রাসী হয়ে উঠতে পারে। পক্ষান্তরে, অতিরক্ষণশীলতা শিশুকে পরনির্ভরশীল করে তুলতে পারে। পরিবারের শিশু ও তার ভাই- বোনের ইতিবাচক সম্পর্ক তার ব্যক্তিত্ব বিকাশে সহায়তা করে থাকে। বিদ্যালয়: পরিবার নামক একটি ক্ষুদ্র প্রতিষ্ঠান থেকে শিশু বয়স বৃদ্ধির সাথে সাথে বৃহৎ প্রতিষ্ঠানে প্রবেশ করে। যার নাম বিদ্যালয়। বিদ্যালয় এমন একটি প্রতিষ্ঠান যেখানে শিশু প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণের পাশাপাশি পরিবারের বাইরের সদস্যদের সঙ্গে মিথস্ক্রিয়া করতে পারে। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, পাঠকক্ষের অন্যান্য সহপাঠী, বিদ্যালয়ের নিয়ম-কানুন সবকিছুই শিশুকে সমাজীকরণে সহায়তা করে। পারিবারিক স্নেহ-মমতা ছাড়াও বিদ্যালয়ে আসার ফলে শিশু বিদ্যালয়ের সদস্যদের সঙ্গে এক প্রকার ভালোবাসার বন্ধনে আবন্ধ হয়। তখন শিশুকে বিদ্যালয়ের নিয়ম- কানুন মেনে চলতে হয় এবং কাজ করার সময় সম্পর্কেও সচেতন হয়। বিদ্যালয় শিশুর আচরণের দিকগুলোকে উন্নত করে।
HSC Psychology 2nd Paper Chapter 4 : আচরণের উপর পরিবেশের প্রভাব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 4 : আচরণের উপর পরিবেশের প্রভাব · সৃজনশীল
সুমনের জীবনে সামাজীকরণের কোন কোন মাধ্যমের ইঙ্গিত পাওয়া যায় তা ব্যাখ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
