উদ্দীপকের আলোকে রিতার বাবা সিদ্ধান্ত পরিবর্তনের ক্ষেত্রে তোমার মতামত বিশ্লেষণ কর।
উত্তর: রিতার বাবার সিদ্ধান্ত পরিবর্তনের সাথে পূর্বসংস্কার ও তার হ্রাসের উপায় হিসেবে "বিবাদমান দলের মধ্যে পারস্পরিক সংস্পর্শের" মিল পাওয়া যায়। রিতার বাবা নিজ দলের ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচনে জয়ী করার সিদ্ধান্ত গ্রহণ করেন। যার সাথে পূর্বসংস্কারের বেশ মিল রয়েছে। কারণ পূর্বসংস্কারে তথ্যাদির যথোপযুক্ত বিচার না করেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ঠিক যেমনটি করেছিলেন রিতার বাবা। তিনি অন্যান্য প্রার্থীগণকে না যাচাই করেই সিদ্ধান্ত নেন যে নিজ দলের প্রার্থীকে ভোট দিবেন। পূর্বসংস্কারের মধ্যে আবেগীয় উপাদানও কাজ করে থাকে। এক্ষেত্রে নিজ গোষ্ঠীর প্রতি অনুকূল এবং অপর গোষ্ঠী সম্পর্কে প্রতিকূল মনোভাব বজায় থাকে। এজন্যই রিতার বাবা নিজ দলের প্রার্থীকে ভোট দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। কিন্তু "বিবাদমান দলের মধ্যে পারস্পরিক সংস্পর্শের" মাধ্যমে সেই দূরত্ব কমে যায় এবং সিদ্ধান্তের ক্ষেত্রেও ব্যাপক পরিবর্তন সাধিত হয়। যেমন যখন স্বতন্ত্র প্রার্থী তার নিকট ভোট চাইতে আসে তখন তিনি প্রার্থীর সততা ও আচরণে মুগ্ধ হয়ে পূর্বের সিদ্ধান্তের পরিবর্তন আনেন। পরিশেষে বলা যায় যে, রিতার বাবা পূর্বসংস্কারাচ্ছন্ন ছিলেন এবং "বিবাদমান দলের মধ্যে পারস্পরিক সংস্পর্শের" প্রভাবেই তিনি স্বতন্ত্র প্রাথীকে নতুন করে চিনলেন, জানলেন এবং প্রাথী বাছাই এর ক্ষেত্রে তার মতামত পরিবর্তন করলেন।
HSC Psychology 2nd Paper Chapter 4 : আচরণের উপর পরিবেশের প্রভাব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 4 : আচরণের উপর পরিবেশের প্রভাব · সৃজনশীল
উদ্দীপকের আলোকে রিতার বাবা সিদ্ধান্ত পরিবর্তনের ক্ষেত্রে তোমার মতাম…
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
