সমাজীকরণের মাধ্যম হিসেবে প্রতিষ্ঠানের গুরুত্ব ব্যাখ্যা কর।
উত্তর: সামাজিকরণের মাধ্যম হিসেবে প্রতিষ্ঠান তথা শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্ব নিচে ব্যাখ্যা করা হলো- পরিবার নামক একটি ক্ষুদ্র প্রতিষ্ঠান থেকে শিশু বয়স বৃদ্ধির সাথে সাথে বৃহৎ প্রতিষ্ঠানে প্রবেশ করে। যার নাম বিদ্যালয়। বিদ্যালয় এমন একটি প্রতিষ্ঠান যেখানে শিশু প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণের পাশাপাশি পরিবারের বাইরের সদস্যদের সঙ্গে মিথস্ক্রিয়া করতে পারে। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, পাঠকক্ষের অন্যান্য সহপাঠী, বিদ্যালয়ের নিয়ম-কানুন সবকিছুই শিশুকে সমাজীকরণে সহায়তা করে। পারিবারিক স্নেহ-মমতা ছাড়াও বিদ্যালয়ে আসার ফলে শিশু বিদ্যালয়ের সদস্যদের সঙ্গে এক প্রকার ভালোবাসার বন্ধনে আবন্ধ হয়। তখন শিশুকে বিদ্যালয়ের নিয়ম-কানুন মেনে চলতে হয় এবং কাজ করার সময় সম্পর্কেও সচেতন হয়।
HSC Psychology 2nd Paper Chapter 4 : আচরণের উপর পরিবেশের প্রভাব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 4 : আচরণের উপর পরিবেশের প্রভাব · সৃজনশীল
সমাজীকরণের মাধ্যম হিসেবে প্রতিষ্ঠানের গুরুত্ব ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
