'গ্রামের সবাই তাকে পছন্দ করে এবং ভালোবাসে- গোপালের ক্ষেত্রেও একথা সমভাবে প্রযোজ্য'- উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: 'গ্রামের সবাই তাকে পছন্দ করে এবং ভালোবাসে- গোপালের ক্ষেত্রেও একথা সমভাবে প্রযোজ্য'- উক্তিটি যথার্থ।মানুষের মানবীয় গুণগুলোই তাকে মহৎ করে তোলে। মানবতাবাদী দৃষ্টিভঙ্গি মানুষকে সবার চেয়ে আলাদা করে, সবার ভালোবাসায় ভরে ওঠে তার জীবন।উদ্দীপকে হিমেল ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে যায়। গ্রামের গরিব-দুঃখী মানুষের সেবা-যত্নে এগিয়ে আসে হিমেল। নিজের হাত খরচ থেকে বাঁচানো টাকায় সে অসুস্থ মানুষের চিকিৎসার ব্যবস্থা করে। কেউ মারা গেলে কাফনের কাপড় পর্যন্ত কিনে দেয় সে। এমন মানবিক দৃষ্টিভঙ্গির কারণে সবাই তাকে ভালোবাসে। 'আহ্বান' গল্পের লেখকও ছুটিতে গ্রামে বেড়াতে গেলে এক বৃদ্ধার সাথে পরিচয় হয়। সে লেখককে গোপাল নামে ডাকে। বৃদ্ধা লেখককে নিজের পুত্রের মতো স্নেহ করে। বৃদ্ধার মৃত্যুর দিন লেখক গ্রামে উপস্থিত হলে সবাই বলে বুড়ি তাঁর কথা খুব বলত, তাঁকে দেখতে চাইত। দুজন ভিন্ন ধর্মের হওয়ার পরও লেখক তার কাফনের কাপড়ের ব্যবস্থা করেন, সবার কথামতো লেখক বুড়ির কবরে মাটি দেন। উদ্দীপকের হিমেল তার মানবীয় গুণের কারণে মানুষকে ভালোবেসে গ্রামের সবার কাছে পছন্দের মানুষ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। 'আহ্বান' গল্পের লেখকও উদার মানবিকতায় সবার ভালোবাসায় সিক্ত হয়েছেন। তাই বলা যায়, উক্তিটি যথার্থ।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
'গ্রামের সবাই তাকে পছন্দ করে এবং ভালোবাসে- গোপালের ক্ষেত্রেও একথা স…
উদ্দীপক
Comilla Board · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর